ত্রয়োদশ সম্মেলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নবীনগর ব্রাহ্মণবাড়িয়া।
মোঃখলিলুর রহমান খলিলঃব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা কমিউনিস্ট পার্টি সিপিবি’র,ত্রয়োদশ সম্মেলন ১৬ আগস্ট ৪ ঘটিকায় আলিয়াবাদ রাধিকা সড়কের গোল চত্তরে অনুষ্ঠিত হয়।
উপজেলা সিপিবির সভাপতি কমরেড মোঃ ইসহাক,এর’ সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কমরেড শাহিনের সঞ্চালনায়, অনুষ্ঠানের প্রধান অতিথি কমরেড রাগিব আহসান মুন্না উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রধান অতি তার বক্তব্য ব্রাহ্মণবাড়িয়া ৫ সংসদীয় আসন থেকে কমরেড মোহাম্মদ শাহিন কে তাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলিয় পার্থী হিসেবে ঘোষণা করেন। পরবর্তীতে দেশের মানুষ যে আশা নিয়ে বিপ্লব করেছিল তা প্রতি ফলিত হয়নি, সেজন্য দ্রুত জাতীয় নির্বাচনের প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এডঃ সৈয়দ মোঃ জামাল বক্তব্য রাখেন,আরো বক্তব্য রাখেন কমরেড সাজিদুল ইসলাম সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা সিপিবি, বক্তব্য রাখেন কমরেড এডঃ জিয়াউল কবির খোকন সাধারণ সম্পাদক সিপিবি গাজীপুর জেলা কমিটি,, আরোও যারা বক্তব্য রাখেন কমরেড মুক্তিযোদ্ধা আব্দুল মালেক,, কমরেড এডভোকেট আল-আমিন বাংলাদেশ সুপ্রিম কোর্ট,, কমরেড মির্জা ইলিয়াস,, কমরেড, সরদার শাকিল,, কমরেড ডাক্তার বাবুল,, কমরেড শফিকুল ইসলাম মনা,, কমরেড শাহাদাত হোসেন ফজলু প্রমূখ।
দ্বিতীয় অধিবেশন কাউন্সিলের মাধ্যমে নবীনগর উপজেলা সিপিবির কমিটি গঠন নিয়ে আলোচনায় বর্তমান কমিটিকেই বহার রাখার সর্বসম্মতিক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়।