ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের পদক্ষেপ নিলেন অর্থ উপদেষ্টা
মোঃখলিলুর রহমান খলিল ঃব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর বহু কাঙ্খিত দাবীছিলো মেডিকেল কলেজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃতি সন্তান অর্থ মন্ত্রনালয়ের দায়িত্ব গ্রহনের পর সেই দাবিটি এখন বাস্তবায়নের পথে।ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমকে আধা সরকারিপত্র (ডিও লেটার) দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এতে স্বপ্ন পূরণ হওয়ার পথে জেলাবাসী। এলাকাবাসী মনে করেন নিকট তম সময়ে অনুমোদন মিলবে।
৩ আগস্ট ২০২৫ অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই ডিও লেটার দেন। গতকাল শুক্রবার রাতে বিষয়টি জানাজানি হলে অর্থ উপদেষ্টাকে নিয়ে অভিনন্দনের জোয়ার উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অর্থ উপদেষ্টার আধা সরকারিপত্রে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোনো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল না থাকায় জেলার দরিদ্র ও অসহায় জনসাধারণ বিনা মূল্যে ও স্বল্পমূল্যের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জেলা সদর হাসপাতালে চিকিৎসক স্বল্পতাসহ আধুনিক চিকিৎসার তেমন কোনো সুযোগ-সুবিধা নেই। এলাকার জনসাধারণকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে আসতে হয়। দরিদ্র জনসাধারণ বেসরকারি হাসপাতালে উচ্চ মূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে সক্ষম নন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপিত হলে দরিদ্র জনসাধারণ বিনা মূল্যে বা স্বল্পমূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া কুমিল্লা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার ব্রাহ্মণবাড়িয়ার নিকটবর্তী উপজেলাগুলোর জনসাধারণ নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পাবেন।
অর্থ উপদেষ্টার ডিও লেটারে ব্রাহ্মণবাড়িয়া জেলার কৌশলগত অবস্থান, ঘন জনবসতি, ঐতিহ্য ও জাতীয় অর্থনীতিতে এই জেলার অবদান বিবেচনা করে জেলা সদরে একটি সরকারি মেডিকেল কলেজ ও ৫০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়।
নবীনগর উপজেলা বাসী, কসবা বাসীর দাবি মেডিকেল কলেজ ও হাসপাতাল যেন রাধিকায় করা হয়।