শিরোনাম :
নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নবীনগরে গণ অধিকার পরিষদের মহাসমাবেশে জনতার ঢল প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ হাসান আলী খান স্মরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনরত শিক্ষক নেতাদের শোকজ ও বদলি রাণীশংকৈলে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক শিক্ষার মান উন্নয়নে আগ্রহী নরসিংদীর সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় নোয়াখালীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১ হারানো বিজ্ঞপ্তি মানবিক নবীনগর গড়বো ইনশাআল্লাহ – নজরুল ইসলাম নজু
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম / ১৩৮ বার
আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

40

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মোঃখলিলুর রহমান খলিলঃবস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশের জেরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সুষ্ঠু বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৮ আগস্ট ২০২৫) বিকাল ৩টায় ডাকবাংলো প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করে ‘নবীনগরের সচেতন সাংবাদিক ও আপামর জনগণ’।

এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, এনসিপির উপজেলা সমন্বয়ক আলমগীর হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক আসরাফ হোসেন,সঞ্জয় শীল, সাংবাদিক ফজলে রাব্বি পাপ্পু, সাংবাদিক মাহাবুব মোর্শেদ, সাংবাদিক শাহ পরান, সাংবাদিক সঞ্জয় শীল, সাংবাদিক আবু কাউসার, সাংবাদিক শেখ মিহাদ, সাংবাদিক সৈয়দ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন একজন নির্ভীক ও সৎ সংবাদকর্মী। তিনি সত্য তুলে ধরায় দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলের চাপে ছিলেন। অবশেষে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এছাড়াও মানববন্ধনে অংশ নেন নবীনগরের বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকরা।

প্রেরক:পিয়াল হাসান রিয়াজ,মোবাইল:০১৭৫১০৫০৫০৫

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ