শিরোনাম :
একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

নরসিংদীতে এনসিপির পথসভা: “আগামীর সংসদে এনসিপির জয়জয়কার হবে” — নাহিদ ইসলাম

প্রতিনিধির নাম / ২১৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

নরসিংদীতে এনসিপির পথসভা: “আগামীর সংসদে এনসিপির জয়জয়কার হবে” — নাহিদ ইসলাম

নরসিংদী প্রতিনিধি: “দেশে এখনো চাঁদাবাজি কমেনি, তাই আমাদেরকে মাঠে থাকতে হচ্ছে। মানুষ পরিবর্তন চায়, মানুষ এনসিপি চায়” — এভাবেই আগামী দিনের স্বপ্ন ও প্রতিশ্রুতি তুলে ধরেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ বিকেলে নরসিংদী পৌরসভার মোড়ে এক পথসভায় তিনি বলেন, “আমাদের জুলাই মাসব্যাপী পদযাত্রায় আমরা মানুষের দুঃখ-কষ্ট, দুর্দশার চিত্র কাছ থেকে দেখেছি। জনগণের এই কষ্ট দেখে আমরা আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি — এমন একটি বাংলাদেশ গড়তে হবে যেখানে চাঁদাবাজি, হানাহানি, মারামারি থাকবে না।”

তিনি আরও বলেন, “আপনারা যদি এনসিপিকে ভালোবাসেন, সমর্থন দেন, তাহলে নরসিংদী হবে একটি শিল্প উন্নত ও চাঁদাবাজ মুক্ত জেলা। আমরা মানুষের অফুরন্ত ভালোবাসা পেয়েছি। প্রতিটি জেলায় জেলায় আমাদের পদযাত্রা অভূতপূর্ব সাড়া ফেলেছে। আগামী জাতীয় সংসদে আমাদেরই জয়জয়কার হবে।”

এর আগে, নরসিংদীর জেলখানা মোড় থেকে একটি বিশাল পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পদযাত্রা ও পথসভায় হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়, যা এনসিপির প্রতি গণমানুষের আস্থা ও আগ্রহের প্রতিফলন বলে মন্তব্য করেন আয়োজকেরা।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম। মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম-সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এবং সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ প্রমূখ্য।

######
জহিরুল ইসলাম নরসিংদী
তাং ৩০-৮-২৫

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ