রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে বার্জার পেইন্টস এর পেইন্টার কর্মশালা অনুষ্ঠিত
জয়দেবপুর প্রতিনিধি:আজকে যারা ট্রেনিং নিবে,আগামী দিনে তারাই রঙের দুনিয়ার নেতৃত্ব দিবে”
ঢাকা নর্থ সেলস্ কর্তৃক আয়োজিত রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে ডেকোরেটিভ পেইন্টিং কাজে নিয়োজিত “রোমানা হার্ডওয়্যার ” এর প্রায় ৭০ জন পেইন্ট কন্ট্রাকটরকে গত ২৯ শে জুলাই মঙ্গলবার বিকালে ৩ ঘন্টা ব্যাপী পেইন্টার প্রশিক্ষণ কর্মশালা “ফুড ফান চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা নর্থ সেলস্ এর সিনিয়র টেরিটোরি ম্যানেজার জনাব মো: ফাইজুল আলম ও জোনাল অফিসার জনাব মো বিল্লাল হোসেন এবং মো সাদমান সাকিব বার্জার ফসরক।
ফাইজুল আলম জানান, পেইন্টিং কাজে নিয়োজিত পেইন্টার যদি রং এর গুনগত মান ও ব্যবহার বিধি সঠিকভাবে মেনে কাজ করে তাহলে তার কাজের পরিচিতি ও সুনাম দিন দিন বৃদ্ধি পাবে। এছাড়াও তিনি বলেন বার্জার পেইন্টস এর নিত্য নতুন সকল রং সম্পর্কে মিস্ত্রিদের ধারণা থাকতে হবে।এতে করে তার দক্ষতা ও অভিজ্ঞতা চারদিকে ছড়িয়ে পরবে।
তার আলোচনায় আরো ছিল এক্সটেরিয়র প্রিমিয়াম পেইন্টস ওয়েদার কোট গ্লো, ওয়েদার কোট এন্টি ডার্ট লং লাইফ, ওয়েদার কোট এন্টি ডার্ট সুপ্রিম, ওয়েদার কোট সুপ্রিম প্লাস এবং আর এস ই প্লাটিনাম এর সঠিক ব্যবহার বিধি, গুনাগুন ও ওয়ারেন্টি নিয়ে।
বিল্লাল হোসেন বলেন, পেইন্টারদের ক্র্যাচ কার্ড নিজের রকেট একাউন্টে রিচার্জ করে বার্জার সম্পর্ক ক্লাবের স্বাস্থ্য বিমা ও অন্যান্য সুবিধা ভোগ করার পরামর্শ দেন।
এছাড়াও তিনি বলেন, দিন দিন কাজের মান বৃদ্ধি করতে হলে বার্জার পেইন্টস এর নিত্য নতুন প্রোডাক্টস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।
কেননা বার্জার পেইন্টস বাজারে প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্টস নিয়ে আসছে।যা জানা থাকলে রঙের দুনিয়ায় রাজত্ব করা যাবে।
তিনি বলেন ভবনের মালিকের বাজেট অনুযায়ী আলোচনা সাপেক্ষে একটা ইউনিটের ৩ টা বেড রুমের মধ্যে ঘরের ওয়ালে আন্তর্জাতিক মানের পেইন্ট লাক্সারি সিল্ক ইমালশন, ঘরের সিলিং এ ঘরের দূষিত বাতাসকে সুস্থ রাখতে বার্জার ইকোকোট,ঘরের ড্রয়িং – ডাইনিং ও রান্নাঘরে ওয়্যাশিবিলিটির জন্য বার্জার ইজি ক্লিন ব্যবহার করতে। এছাড়াও ভবনের মালিক আর্জেন্ট কাজ অল্প সময়ে স্বল্প খরচের জন্য বার্জার ওয়ান কোট ইমালশন ব্যবহারের পরামর্শ দেন। এতে করে পেইন্টারের সাথে বাড়িওয়ালার হৃদ্যতার সম্পর্ক স্থাপিত হবে।
তিনি আরো বলেন, যেকোনো সময়ে আপনাদের কে রং প্রয়োগের সঠিক পরামর্শ দেয়ার জন্য আমি আন্তরিক ভাবে প্রস্তুত আছি।
আমরা চাই প্রতি টা পেইন্টার ভাই দক্ষতা ও অভিজ্ঞতাকে পূজি করে ভবনের মালিককে আন্তর্জাতিক মানের এভারগ্রীন লুক উপহার দিক।
উল্লেখ্য, বার্জার পেইন্টস নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে পেইন্টারদের মাঝে গড়ে তুলতে পারে এক রঙের ভুবন।