শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

ভলান্টিয়ার ফর সেনবাগ” বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন

প্রতিনিধির নাম / ৩৭৪ বার
আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

“ভলান্টিয়ার ফর সেনবাগ” বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন

‎প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

‎নোয়াখালীর সেনবাগের “ভলান্টিয়ার ফর সেনবাগ” এর বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি অকৃত্রিম ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

‎শনিবার ( ২৬ জুলাই )  নোয়াখালীর “ভলান্টিয়ার ফর সেনবাগ” এই সামাজিক ও স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের কর্মযজ্ঞের মাধ্যমে নানানভাবে, নানানরকম পরিবেশ উন্নয়নে স্বেচ্ছাশ্রম দিয়ে  আসছে। তারই ধারাবাহিকতায় গত ২৫ জুলাই সেনবাগে গরিবের ৩’শ ফিট খ্যাত রাস্তার দু’ধারে ঝাউগাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন পরিচালনা করছে। এরই মধ্যে স্বেচ্ছাসেবকগণ ঝাউগাছের চারা লাগানোর কাজে ব্যস্ত।

‎”ভলান্টিয়ার ফর সেনবাগ” এর প্রতিষ্ঠাতা ফখরুল ইসলাম টিপু, সভাপতি মনির আহমেদ জুলেট, শফিক, আনোয়ার, সুমন, টিপু, সাংবাদিক জুয়েল, প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের সহ অন্যান্য স্বেচ্ছাসেবক হৃদয়ের টানে এদিকেই এসে স্বেচ্ছায় বৃক্ষরোপন কার্যক্রমে শরিক হয়েছেন। 

‎”ভলান্টিয়ার ফর সেনবাগ” এর প্রতিষ্ঠাতা ফখরুল ইসলাম টিপু জানান, “ভলান্টিয়ার ফর সেনবাগ” এর বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ ইং বাস্তবায়নে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি), ৬নং কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন বাহার ও সেনবাগের সাংবাদিকগণ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অকৃত্রিম ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন, আমাদের এ পথ চলায় যাঁরা সহযোগিতা করেছেন, আল্লাহ তাঁদের শ্রম,ঘাম ও ত্যাগকে সদকায়ে জারীয়া হিসাবে কবুল করে নিক। এ সামাজিক ও পরিবেশ উন্নয়নে প্রশাসন এবং সেনবাগবাসীসহ সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ