শিরোনাম :
শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু সেনবাগে ফায়েম হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেপ্তার একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

সেনবাগে খালের উপর জবরদখল করে ব্রীজ ও  নির্মিত স্হাপনা উচ্ছেদ অভিযান ‎

প্রতিনিধির নাম / ২৩৬ বার
আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

সেনবাগে খালের উপর জবরদখল করে ব্রীজ ও  নির্মিত স্হাপনা উচ্ছেদ অভিযান

‎প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

‎নোয়াখালীর সেনবাগের ছমিরমুন্সীর হাটের খালের উপর জবরদখল করে ব্রীজ ও নির্মিত স্হাপনা উচ্ছেদ অভিযান করা হয়।

‎বুধবার ( ২৩ জুলাই ) নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের অন্তর্গত  ছমিরমুন্সীর হাটের ফেনী- চৌমুহনী সড়কের উত্তর পাশে অবৈধ ও বেআইনি ভাবে মোহাম্মদীয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট খালের উপর তৈরী ব্রীজ এবং খালের উপর অবৈধ দোকানঘর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ও সেনবাগ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন পারভেজ সরেজমিনে উপস্থিত থেকে উচ্ছেদ অভিযানে অবৈধ স্হাপনা ভ্যকু দ্বারা গুড়িয়ে দেন।

‎সরেজমিনে এ প্রতিবেদক গত বুধবার ১৬ জুলাই অনুসন্ধানে দেখেন, মোহাম্মদীয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট নিজেদের খেয়াল খুশি মতে পূর্বের অবৈধভাবে তৈরীকৃত ব্রীজের সাথে সংযুক্ত করে ব্রীজের প্রস্হ প্রসারিত করা হয়েছে। এ সংক্রান্ত রিপোর্ট বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন মিডিয়ায় প্রকাশ ও প্রচার হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধ দখল উচ্ছেদ অভিযান করেন।

‎উক্ত অভিযানে সেনবাগ সেনা ক্যাম্পের সেনা সদস্য এবং সেনবাগ থানার এএসআই শাহাদাত ও সঙ্গীয় ফোর্স সার্বিক সহযোগিতা করেন।

‎এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ