শিরোনাম :
একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

কক্সবাজার রামু মরিচ্যা দুই নারীর দেহ তল্লাশিতে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম / ৩৬৫ বার
আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

কক্সবাজার রামু মরিচ্যা দুই নারীর দেহ তল্লাশিতে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে দুই নারীর দেহ তল্লাশি করে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টায় গোয়ালিয়া চেকপোস্টে বিজিবির একটি বিশেষ টহলদল একটি ইজিবাইক থামিয়ে সন্দেহজনকভাবে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে। যাত্রী ছিলেন নাইক্ষ্যংছড়ির তুলাতলী গ্রামের মোক্তার আহমদের স্ত্রী তৈয়বা আক্তার (৩৯), ও কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ১ এর বাসিন্দা নুর আলমের স্ত্রী নারী দিলবার খাতুন (৩২)।
দুই নারী প্রাথমিকভাবে ইয়াবা বহনের কথা অস্বীকার করলেও, পরে তাদের দেহ তল্লাশি করে কৌশলে লুকানো অবস্থায় ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা।
এ বিষয়ে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, মাদক একটি জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশের যেকোনো চেষ্টা আমরা দৃঢ়ভাবে প্রতিহত করবো। এসব অভিযান তারই প্রতিফলন।”
তিনি আরও বলেন,রামু ব্যাটালিয়ন সীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সাথে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ