শিরোনাম :
শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু সেনবাগে ফায়েম হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেপ্তার একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন

বিমান দূর্ঘটনায় বুকের ধন হারিয়ে পাগলপ্রায় অভিভাবকরা

প্রতিনিধির নাম / ২৬৫ বার
আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বিমান দূর্ঘটনায় বুকের ধন হারিয়ে পাগলপ্রায় অভিভাবকরা
মোখলিলুর রহমানঃ২১জুলাই সোমবার দূপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান নিয়ে উড্ডয়নের পর রাজধানীর ঢাকার উত্তরা দিয়াবাড়ী মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে গিয়ে ১টা ১৬ মিনিটের সময় বাংলাদেশ বিমান বাহিনীর এই প্রশিক্ষণ যুদ্ধবিমান (এফ-৭ বিজিআই) বিধস্ত হয়ে পড়ে।বিমানটি বিধস্ত হয়ে তৎক্ষনাৎ আগুন লেগে যায়।পুরো ক্যাম্পাস ও এলাকায় আতংক ছড়িয়ে পড়ে, চিৎকার ও আহাজারিতে ভাড়ি হয়ে উঠে আশে পাশের পরিবেশ।উত্তরা আধুনিক হসপিটাল, জাতীয় বার্ন ইউনিট,সিএমইচ সহ অর্ধ শতাধিক হসপিটালে নেয়া হয় শত শত গুরুতর আহত কোমল মতি শিক্ষার্থীদের। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন বলে আইএসপিআর নিশ্চিত করেছেন।
আরো প্রায় ৫১ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। ১৭০জনের বেশি শিক্ষার্থী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিমানের পাইলট তৌফিকুল ইসলাম লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু বরন করেছেন। নিহত ২০ জনের মধ্যে সিএম এইচ এ ১২ জন, বার্নইনস্টিটিউটে ৩,কুর্মিটোলায় ২ জন, লুবানায় ২, উত্তরা আধুনিক হসপিটালে ১ জন নিহত হয়েছেন।
এখনো অনেক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন।
এই ভয়াবহ দূর্ঘটনায় নিহতদের স্বরনে মঙ্গলবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
প্রধান উপদেষ্টা ড.ইউনূস এই ভয়াবহ দূর্ঘটনায় নিহতের জন্য শোক প্রকাশ করেছেন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি বেশির ভাগ শিক্ষার্থীদের ৭০ থেকে ৮০ ভাগ শিক্ষার্থীদের শরীর পুড়ে গিয়েছে। আহত শিক্ষার্থীদের রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে সিএম এইচ যোগাযোগের জন্য মোবাইল নাম্বার ০১৭৬৯০১৩৩১১
মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যোগাযোগের মোবাইল নাম্বার ০১৮১৪৭৭৪১৩২
বার্ন ইনস্টিটিউটে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার ০১৯৪৯০৪৩৬৯৭,মিলিটারি রেস্কিউট ব্রিগেড ০১৭৬৯০২৪২০২।
কোমল মতি শিক্ষার্থীদের হারিয়ে আত্নীয়স্বজন ছুটে চলছে হসপিটালে। বুকের ধন হারিয়ে পাগল প্রায় অভিভাবকরা।
সমগ্র দেশের মধ্যে এক নিরব, নিস্তব্ধত শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য গত ৩৪ বছরে ৩২টি বিমান দূর্ঘটনার ঘটনা ঘটেছে এদেশে

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ