শিরোনাম :
সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ এবং সনদ বিতরণ হাটহাজারীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহোৎসব উদযাপন নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে মিষ্টি বিতরণ সেনবাগে রাতের আঁধারে ফসলি জমি লুট! ভেকু মেশিনে মাটি কাটায় ইউএনওর অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা সেনবাগের খাজুরিয়ায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ছয় খুনের ঘটনায় ভয়ংকর সিরিয়াল কিলার সম্রাট আটক নবীনগর বাবার শখ পূরণ করতে হেলিকপ্টারে করে বিয়ে করলেন ছেলে! সাইনবোর্ড মোড়ের জয়নাল মার্কেটে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে একাধিক বার লুটপাটের অভিযোগ । বড়াইল ইউনিয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা নবীনগর পৌরসভার ১নং ওয়ার্ড আলমনগরে কাজী নাজমুল হোসেন তাপসের উঠান বৈঠক অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আধার মানিক শ্রীশ্রী গৌরাঙ্গ বাড়ী নিবন্ধিত

প্রতিনিধির নাম / ২১৩ বার
আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫

84

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আধার মানিক শ্রীশ্রী গৌরাঙ্গ বাড়ী নিবন্ধিত

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রাম জেলাধীন রাউজান উপজেলার ঐতিহ্যবাহী আধার মানিক গ্রামের সুপ্রাচীন সনাতন ধর্মাঙ্গন আধার মানিক শ্রীশ্রী গৌরাঙ্গ বাড়ী জাগ্রত মন্দির হিসেবে সুখ্যাত। প্রতিবছর উক্ত মন্দিরে ৮ বৈশাখ মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী, শ্রীশ্রীজন্মাষ্টমী,শারদীয় দুর্গাপূজা ও মাঘী পূর্ণিমা তিথিতে শ্রীমদ্ভগবদ্গীতাপাঠ এবং অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামসংকীর্তন অনুষ্ঠিত হয়। গত ৯ জুলাই বুধবার পরিচালনা পরিষদের সাধারণ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সুজন রায় চৌধুরী অত্যন্ত আনন্দের সাথে জানান যে, মহান ঈশ্বরের কৃপায় আমাদের আধার মানিক শ্রীশ্রী গৌরাঙ্গ বাড়ী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত হয়েছে, যা অনেক দিনের আকাঙ্খিত। তালিকাভুক্ত নম্বর-১৩২২৬/চট্ট/রাউ/৫৩। সভাপতি সুপণ মল্লিক এই আনন্দে সম্পৃক্ত হয়ে গত বৎসরের ২৫ অক্টোবর সর্বসম্মতিতে অনুমোদিত ও গৃহীত সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করে মন্দির উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানান এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে শ্রীশ্রীগৌরাঙ্গ বাড়ীকে তালিকাভুক্ত করায় উক্ত মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উপস্থিত সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ