শিরোনাম :
বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

কধুরখীল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী গীতা শিক্ষা বিদ্যাপীঠে চর্তুষ্প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও মহোৎসব

প্রতিনিধির নাম / ২৮২ বার
আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫

কধুরখীল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী গীতা শিক্ষা বিদ্যাপীঠে চর্তুষ্প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও মহোৎসব

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম (প্রতিনিধি):

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল এলাকায় অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী গীতা শিক্ষা বিদ্যাপীঠ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় ২ দিনব্যাপী চর্তুষ্প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও মহোৎসব।

এ মহোৎসব অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন, শ্রীমদ্ভগবদ গীতা পাঠ, মহতী ধর্মসভা, পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্য অনুষ্ঠান, লোকনাথ বাবার ভোগরতি ও অন্নপ্রসাদ বিতরণ, এবং সর্বশেষে চর্তুষ্প্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমন চৌধুরী ও সঞ্চালনায় ছিলেন শাপলা চৌধুরী, দোলা চৌধুরী এবং প্রিয়ন্তী চৌধুরী।

অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক রানা চৌধুরী,সাংগঠনিক সম্পাদক রানা চক্রবর্ত্তী, শুভ নাথ,অর্থ সম্পাদক বিজয় চক্রবর্ত্তী, সহ-অর্থ সম্পাদক শৈশব চৌধুরী, দেব চৌধুরী,দপ্তর সম্পাদক বিশেক চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক প্রিয়ম চৌধুরী, দেবজিৎ বিশ্বাস, উৎস বর্ধন, প্রান্ত চক্রবর্ত্তী, হিমাদ্রী কর।

এছাড়াও ছিলেন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, যাঁদের একাগ্র প্রচেষ্টায় অনুষ্ঠানটি সার্থকভাবে সম্পন্ন হয়।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন: শ্যামল চক্রবর্ত্তী,
সহযোগিতায় সকল সনাতনী ভক্তবৃন্দ।

এই মহোৎসবে দূর-দূরান্ত থেকে আগত হাজারো নারী-পুরুষ ভক্তের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিরসপূর্ণ পরিবেশে উদযাপিত এই অনুষ্ঠান স্থানীয় এবং বিভিন্ন ইউনিয়ন, উপজেলা থেকে আগত সকলের মনে গভীর অনুরণন সৃষ্টি করে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ