শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

প্রতিনিধির নাম / ৩৮১ বার
আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
মোহাম্মদ শাহীন আহমেদ (কাতার প্রতিনিধি)
কাতারের রাজধানী দোহার আকাশে ফ্লেয়ার বা আগুনের গোলা দেখা যাচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে কিনা, নাকি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হচ্ছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

এছাড়া শহরজুড়ে জোরালো বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে।

এর আগে আঞ্চলিক পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে তারা সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

ইরান তার পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আবারও প্রতিশোধের হুমকি দিয়েছে।
সেই হুমকির প্রেক্ষিতেই কাতারের এই পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।
এদিকে দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দূতাবাস তাদের নাগরিকদের পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছে।
একই সঙ্গে কাতারে বেশ কিছু স্কুল আগামীকাল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দোহা শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি (২৪ হেক্টর আয়তন) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরোয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়।
পশ্চিমে মিশর থেকে শুরু করে পূর্বে কাজাখস্তান পর্যন্ত এই কমান্ড যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড পরিচালনা করে।

১৯৯৬ সালে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত এই ঘাঁটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি হিসেবে পরিচিত এবং এখানে প্রায় ১০,০০০ মার্কিন সেনা অবস্থান করছে

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ