শিরোনাম :
নবীনগর বাবার শখ পূরণ করতে হেলিকপ্টারে করে বিয়ে করলেন ছেলে! সাইনবোর্ড মোড়ের জয়নাল মার্কেটে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে একাধিক বার লুটপাটের অভিযোগ । বড়াইল ইউনিয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা নবীনগর পৌরসভার ১নং ওয়ার্ড আলমনগরে কাজী নাজমুল হোসেন তাপসের উঠান বৈঠক অনুষ্ঠিত নবীনগর পৌরসভার ১নং ওয়ার্ড আলমনগরে কাজী নাজমুল হোসেন তাপসের উঠান বৈঠক অনুষ্ঠিত নবীনগর পশ্চিম ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এম এ মান্নানের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক,মাদরাসায় অগ্নিসংযোগ মতইনে মিথ্যা চুরির মামলা নিয়ে তোলপাড়-জালালীর অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন গোলাপজল প্রসাধনী ও খাবার হিসেবে কতটুকু উপকারী বা ক্ষতিকর! ১২ ফেব্রুয়ারিই হবে পাবনা ১ ও ২ আসনের সংসদ নির্বাচন
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

বাবার মোটরসাইকেল থেকে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

প্রতিনিধির নাম / ২৭০ বার
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫

62

বাবার মোটরসাইকেল থেকে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বাবার মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে ইশরাত জাহান শান্তা (১৭) নামে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার ( ২২ জুন ) সকালে উপজেলার সোনাদিয়া ইউনিয়নে এলাকার হিল্টন রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্তা হাতিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিল এবং জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের পল্লী চিকিৎসক মো. আরিফের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শান্তা বাবার সাথে মোটরসাইকেলে করে বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রা পথে সুখচর ইউনিয়নের হিল্টন রোডে পৌঁছাল মোটরসাইকেলের পেছনের চাকায় তার পরনে থাকা বোরকার নিচের অংশ পেঁচিয়ে যায়। এতে শান্তা সড়কে ছিটকে পড়ে গেলে বোরকার আঁচল গলায় ফাঁস লেগে যায়। এরপর চলন্ত মোটরসাইকেল তাকে প্রায় ২০-২৫ গজ দূর রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে দুপুরের দিকে শান্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মেঘনা নদী পার হওয়ার আগেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, বিষয়টি শুনেছি। তবে ভুক্তভোগী পরিবার ঘটনাটি পুলিশকে অবহিত করেনি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ