আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতিকে মনোনয়ন পেলে জনগণের ভোটে জয়ী হয়ে নবীনগরের উন্নয়নে ভূমিকা রাখবো – আলহাজ্ব নাজমুল করিম
মোঃ খলিলুর রহমান খলিলঃ ২০শে জুন শুক্রবার নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সাংবাদিকতায় ২০ বছর পূর্তিতে সংবর্ধনার আয়োজন করা হয়।
নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান খলিল এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল করিম।
নাজমুল করিম তাঁর বক্তব্যে বলেন আমি নবীনগর সরকারি কলেজ ছাত্র সংসদের ছাত্র দলের প্যানেলের নির্বাচিত প্রতিনিধি হয়ে, উপজেলা যুবদলের ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি, নবীনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করে বর্তমানে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি,আমি জেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছি,আমি নবীনগর উপজেলা পরিষদের নির্বাচনে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে জনগণের ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে,আমার অধিকাংশ পদ যেহেতু নির্বাচনের মাধ্যমে অর্জন করেছি, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আগামী সংসদ নির্বাচনেও ধানের শীষের মনোনয়ন পাবো জনগণও আমাকে ইনশাআল্লাহ নির্বাচিত করবেন,আমি নির্বাচিত হলে নবীনগরের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবো।
বিশেষ অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা সানাউল্লাহ বলেন সাংবাদিকরা সমাজের দর্পন,আমরা সাংবাদিকদের মধ্যে সততা, শিক্ষা ও পরিচ্ছন্নতা দেখতে চাই তাহলে সমাজের উন্নয়ন হবে।
সংবর্ধিত অতিথি হুমায়ুন কবির বলেন আমাকে সংবর্ধনা প্রদান করায় আমি ক্লাবের সভাপতি সহ সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি,আমি বিশ বছরে অনেক অসঙ্গতিপূর্ণ বিষয়ে, রাজনৈতিক বিষয়ে, বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছি আগামী দিনেও করবো আমার জন্য দোয়া করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজের সহ সম্পাদক আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজুল ইসলাম মনা,
বক্তব্য রাখেন নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি এখলাছ উদ্দিন পিন্টু, যুগ্ম সম্পাদক শাহ আলম খন্দকার, সদস্য নূর আলম, লিটন মেম্বার, নারগিস আক্তার।
উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক মোমিন মিয়া, সাংস্কৃতিক সম্পাদক সুমন পাল,ধর্ম সম্পাদক মাওলানা ফরহাদ হুসাইন ফরিদী,সদস্য আনোয়ার, কামাল প্রমূখ।
সঞ্চালনা করেন নবীনগর নিউ মডেল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হাদী।
সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানের শেষের অংশে প্রধান অতিথি, সংবর্ধিত অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে মাসিক সভা অনুষ্ঠিত হয়। মাসিক সভা শেষে সাধারণ সম্পাদকের আয়োজনে সদস্যদের জন্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় খাবার দই,আম,চিড়া দিয়ে ভোজের ব্যবস্থা করা হয়।