শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

জামালপুরে ময়লার স্তুপ থেকে ৫টি কঙ্কাল উদ্ধার

প্রতিনিধির নাম / ৩৭৯ বার
আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫
Oplus_131072

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাজার এলাকার ময়লার স্তুপ থেকে ৫টি মাথার খুলিসহ মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) সকালে বাজারের পাশে ময়লার মধ্যে পড়ে থাকা একটি কালো ব্যাগ থেকে এসব উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাজারের পাশে কালো ব্যাগটি পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে ৫টি খুলিসহ মানুষের কঙ্কাল উদ্ধার করে।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কঙ্কাল চোর চক্র কঙ্কালগুলো কোথাও সরিয়ে নেওয়ার পথে ব্যর্থ হয়ে ফেলে রেখে গেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ