শিরোনাম :
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নবীনগরে গণ অধিকার পরিষদের মহাসমাবেশে জনতার ঢল প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ হাসান আলী খান স্মরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনরত শিক্ষক নেতাদের শোকজ ও বদলি রাণীশংকৈলে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক শিক্ষার মান উন্নয়নে আগ্রহী নরসিংদীর সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় নোয়াখালীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১ হারানো বিজ্ঞপ্তি মানবিক নবীনগর গড়বো ইনশাআল্লাহ – নজরুল ইসলাম নজু কলেজ ও হসপিটাল নির্মাণের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবিক নবীনগর গড়বো -_নজু
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ অপরাহ্ন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মনোহরদীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১১০ বার
আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫

23

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মনোহরদীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে, মনোহরদী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব ডা. আব্দুল খালেক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব আব্দুল কাদির ভূইয়া জুয়েল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি বাছেদ মোল্লা ভূট্টো, নেতা আলহাজ্ব রেহান উদ্দিন রেনু, জয়নাল আবেদীন, কালাম মাস্টার, অহিদুল্লাহ, দ্বীন মোহাম্মদ মেম্বার, আলতাব মাস্টার, ওলিউল্লাহ, শামীম প্রফেসর, শফিকুল ইসলাম, বিল্লাল হোসেন, পৌর বিএনপি নেতা আব্দুল মান্নান প্রধান, আকরাম কমিশনার, করিম মাস্টার, মনির আকন্দ, মনির হোসেন, কালাম, উকিল মিয়া ও রবি মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম তালুকদার মিল্টন, যুবদল সভাপতি নাদিম মাহমুদ বায়েজীদ, উপজেলা যুবদল নেতা আব্দুল্লাহ, আলী মাস্টার, শাদীল, আব্দুল রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইমরান, সদস্য সচিব মাহফুজ এবং যুগ্ম আহ্বায়ক শিহাব, ইসমাইল, নাছির, রিমন, বাবু, শামীম, নয়ন, সাইফুল, ইলিয়াস ও শফিকুল।

উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক বাছেদ মেম্বার, আবুল হোসেন, আমির হোসেন, আক্তার আফ্রাদ, পৌর কৃষক দলের আহ্বায়ক কাজল কমিশনার ও সদস্য সচিব হান্নান কমিশনার; ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, শাওন, মিঠুন, মোজাহিদ, শাকিল, আশিক, সাদিক, রাজন, অলিন; পৌর ছাত্রদলের সুমন, সোহেল, মুসা, সিয়াম, তানভীর, পারভেজ সহ সহস্রাধিক নেতাকর্মী এই মাহফিলে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মাহমুদুল হক।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ