শিরোনাম :
শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু সেনবাগে ফায়েম হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেপ্তার একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির সভাপতি নির্বাচিত হলেন নবীনগরের সন্তান মোহাম্মদ শরিফুল ইসলাম

প্রতিনিধির নাম / ৫৬৫ বার
আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫

লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির সভাপতি নির্বাচিত হলেন নবীনগরের সন্তান মোহাম্মদ শরিফুল ইসলাম

মোঃখলিলুর রহমান খলিল লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির নিয়মিত মাসিক সভায় আগ্রাবাদস্থ কপার চিন্নি রেস্টুরেন্টে এ অনুষ্ঠিত হয়।
উক্ত সংগঠনের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র পার্সন ও জেলার রিজিওনাল চেয়ারপার্সন লায়ন কাজী আলী আকবর জাসেদ।
ক্লাবের সেক্রেটারি শরিফুল ইসলামের সঞ্চালনায় সদস্যদের বিস্তারিত আলোচনা ও সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকে নবগঠিত কমিটির ২০২৫- ২০২৬ সেবা বর্ষের কার্যকরী কমিটিতে প্রেসিডেন্ট এর দায়িত্ব অর্পন করা হয়।
লায়ন শরিফুল ইসলাম পূর্বের কমিটির সেক্রেটারির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করায় কমিটির সদস্যরা পূনরায় তাকে সাধারণ সম্পাদক কে পদোন্নতি দিয়ে প্রেসিডেন্ট এর দায়িত্ব অর্পন করেন।
নবগঠিত কমিটিতে সেক্রেটারি পদে লায়ন রেদওয়ানুল করিম রনজু নির্বাচিত হয়।
কোষাধ্যক্ষ লায়ন ইউনুস আজাদকে দায়িত্ব দিয়ে কমিটি ঘোষণা করা হয়।বিদায়ী কমিটি সফল ভাবে দায়িত্ব পালন করায় সংগঠনের রীতি অনুযায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ও নতুন কমিটিকে ফুল দিয়ে বরন করা হয়।
সভায় নতুন সদস্য সংগ্রহ, ভবিষ্যৎ কার্যপরিকল্পনা গ্রহন ও বাস্তবায়ন ও স্থায়ী প্রজেক্ট লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের বিনামূল্যে ঠোঁট কাটা তালু কাটা ক্যাম্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
নবগঠিত কমিটির প্রেসিডেন্ট লায়ন শরিফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আলমনগরের কৃতি সন্তান। তিনি ইতিমধ্যে তার পিতারনামে শিক্ষা বৃত্তি চালু করে,খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করে,অসহায় মানুষ ও মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করে সর্বমহলে সমাদৃত হয়েছেন।
তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার খবরে গ্রামের লোকজন আনন্দিত হয়েছেন ও সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।
শরিফুল ইসলাম বলেন আমার নিজ জন্মভূমি নবীনগর উপজেলায় যদি কোন ঠোঁট কাটা, তালু কাটা শিশু থাকে আমার মোবাইল নাম্বার 01712286577 এ সাথে যোগাযোগ করবেন আমাদের ক্লাবের পক্ষ থেকে অপারেশন খরচ বহন করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ