শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

দলিল জালিয়াতির মামলায় সুমন ইতাত মামুন পলাতক থাকার অভিযোগ

প্রতিনিধির নাম / ৩০৫ বার
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫
Oplus_131072

দলিল জালিয়াতির মামলায় সুমন ইতাত মামুন পলাতক থাকার অভিযোগ

মোঃখলিলুর রহমান খলিল ঃব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী পরিবার খান বাহাদুর শহুদুল হকের পরিবার। শহদুল হকের পৈত্রিক সম্পত্তি সাবেক সচিব ও রাষ্ট্রদূত কবি সানাউল হকের সন্তান সুমন ইতাত মামুন দলিল জালিয়াতির মাধ্যমে নিজ নামে নামজারী করে বিক্রি করার পাঁয়তারা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে
ঘটনাটি ঘটে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চাউরা গ্রামের পূর্ব দৌলতবাড়ি মৌজায়।
জায়গার প্রকৃত মালিক খান বাহাদুর শহুদুল হকের পুত্র মোহাম্মদ আল এনামুল মুনতাহা ২৯/০৪/২৪ ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সুমন ইতাত মামুন( ৫৮) কে বিবাদী করে মামলা করেন, মামলা নং ১৫৫৪/ ২৪। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ প্রদান করেন। সিআইডি তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই মোহাম্মদ আনিসুর রহমান তদন্ত প্রতিবেদনে মামলার আসামি সুমন মামুনের করা দলিল ও খতিয়ান অবৈধভাবে হয়েছে বলে প্রতিবেদন জমা দেন।আদালত উক্ত প্রতিবেদন এবং তথ্য প্রমানাদীর ভিত্তিতে আসামিকে সুমন ইতাত মামুনকে আদালতে হাজির করার জন্য ২৯ ডিসেম্বর ২০২৪তারিখে গ্রেফতারী পরওয়ানা জারী করেন।কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী দৃশ্যত কোন প্রদক্ষেপ গ্রহন করেননি। মামুন আদালতের ওয়ারেন্ট হলেও হাজির হচ্ছে না। বরং আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মামুন বর্তমানে ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার ১৫ নং ১৩ নং রাস্তার হোল্ডিং নাম্বার ৩ বাসায় অবস্থান করছেন। তার বিষয়ে ওয়ারেন্ট ইস্যু ২০২৪ সালের ২৯শে ডিসেম্বর। কিন্তু এই পর্যন্ত সে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ঢাকায় নিজ বাসায় অবস্থান করছেন এই বিষয়ে জানতে ধানমন্ডি থানার এসআই ইমরান হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি থানায় সবেমাত্র আড়াই মাস আগে যোগদান করেছি আমি ফাইলপত্র বুঝে পেয়েছি আমি যাবতীয় তথ্য উপাত্ত জেনে এই বিষয়ে ব্যবস্থা নেব।
অভিযোগের ভিত্তিতে বিজয়নগর এসিল্যান্ড অফিস সুমন ইতাত মামুনের জমা দেয়া দলিলের সত্যতা না পাওয়ায় আসামীর পক্ষের ৪৬ শতক বাগানবাড়ির নামজারি বাতিল করেছেন।
তবে জাল ও কম্পিউটারে সৃজিত অসম্পূর্ণ দলিলের ফটোকপি গ্রহন করে কিভাবে পত্তন ভূমি অফিস পূর্বে আসামির পক্ষে নামজারীর সুপারিশ করেছিলেন – তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।
আসামীর বাড়ির পাহারাদার সানাউল হক স্কুলের দপ্তরী জনৈক আবুল খায়ের আসামির ছত্রছায়ায় নানা ধরনের অনিয়মে জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
২০১৭ সালেও ভুক্তভোগীদের বাড়ির জায়গায় আবুল খায়ের জোর করে ঘর নির্মাণ করেছিল।তৎকালীন সময়ে জাতীয় দৈনিক পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে খায়ের মিয়া ঘর উঠিয়ে নিয়ে দখল ছেড়ে দেয়।
মামলার বাদী এনামুল হক মুনতাহা বলেন আমার আমার দাদা নাম হল জহুরুল হক উনার ছেলে কবি সানাউল হক হল আমার চাচা ছানাউল হকের ছেলে সুমন ইতাত মামুন আমার চাচাতো ভাই সেই চাচাতো ভাই বিভিন্ন লোকের কুপরামর্শে লোভে পড়ে আমাকে অবগত না করে আমার পৈত্রিক সম্পতি জাল জালিয়াতের মাধ্যমে দলিল খতিয়ান ভুক্ত করেছেন যেটি মামলার মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ