শিরোনাম :
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নবীনগরে গণ অধিকার পরিষদের মহাসমাবেশে জনতার ঢল প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ হাসান আলী খান স্মরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনরত শিক্ষক নেতাদের শোকজ ও বদলি রাণীশংকৈলে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক শিক্ষার মান উন্নয়নে আগ্রহী নরসিংদীর সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় নোয়াখালীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১ হারানো বিজ্ঞপ্তি মানবিক নবীনগর গড়বো ইনশাআল্লাহ – নজরুল ইসলাম নজু কলেজ ও হসপিটাল নির্মাণের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবিক নবীনগর গড়বো -_নজু
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

ধানের কুঁড়া থেকে তৈরি হচ্ছে ভোজ্য তেল

প্রতিনিধির নাম / ১৭০ বার
আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫
Oplus_131072

19

ধানের কুঁড়া থেকে তৈরি হচ্ছে ভোজ্য তেল

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের উত্তরের জনপদ গাইবান্ধার গোবিন্দগঞ্জের রহিমগঞ্জে গড়ে উঠেছে প্রধান অয়েল মিল। এই মিলে ধানের কুড়া দিয়ে তৈরি হচ্ছে টনের পর টন ভোজ্য তেল। প্রথম অবস্থায় প্রতিষ্ঠানটি অপরিশোধিত তেল উৎপাদন করলেও এখন পরিশোধিত তেল উৎপাদন করছেন। বর্তমানে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন টিসিবি তাদের নিকট থেকে এই তেল ক্রয় করছেন টিসিবি হয়ে এই তেল যাচ্ছে ভোক্তাদের কাছে। ধানের কুড়া উঠিয়ে ফেলার পর চালের যে লাল আবরণ থাকে সেইটার নাম হল রাইস ব্রান্ড বিশেষ প্রক্রিয়ায় এই রাইস ব্রান্ড উঠিয়ে অপরিশোধিত ভোজ্য তেল উৎপাদিত হয়। তারপর আরেকটি মেশিন দিয়ে প্রক্রিয়া করে পরিশোধিত তেল পাওয়া যায়। প্রায় এক যুগ আগে বাংলাদেশে এই শিল্পের যাত্রা শুরু হয় দেশে এখন ২০টি কুড়া থেকে তেল উৎপাদনের কারখানা রয়েছে। ২০টি মেইল থেকে বছরে আড়াই মেট্রিক টন রাইস ব্র্যান ওয়েল উৎপাদন হয়। 200 থেকে 300 কোটি টাকা মূল্যের তেল প্রতিবছর পাশের দেশ ভারতে রপ্তানি করা হয়। দেশেই তেল বাজারজাত করায় এখন ভারতে রপ্তানি বন্ধ রয়েছে। প্রধান ওয়েল মিলের মালিক নাজির হোসেন প্রধান বলেন আমি যখন ২০০৯ সালে যাত্রা করি তখন ধানে আমরা দেখেছি ২৫% তেল থাকতো আমি রাইস ব্রান্ড ফ্যাক্টরি দিয়ে তেল উৎপাদন করে সর্বপ্রথম ভারতে তেল রপ্তানি করি, দেশের বাজারে এই তেলের বেশি চাহিদা না থাকলেও ভারতের বাজারে এই তেলের চাহিদা বেশি ও দামে কম হওয়া ব্যাপক চাহিদার সৃষ্টি করে ভারতে।বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা সাম্প্রতিক সময়ে সকল মিল ফ্যাক্টরির মালিকদের নিয়ে একটি সভা করেন সভায় তিনি রাইছব্রান্ড মিল বৃদ্ধি করার জন্য সকলকে অনুরোধ করেন। তেল উৎপাদন করার পরামর্শ দিয়ে তিনি বলেন এতে করে আমাদের ব্যাপক চাহিদা তেলের জন্য অন্য কোন দেশের প্রতি নির্ভরশীল হতে হবে না

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ