শিরোনাম :
দীর্ঘ ২৩ বছর যাবৎ সফলার সাথে অনুষ্ঠিত হচ্ছে জাফরপুর আব্দুল হান্নান ভূইয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা। নবীনগরের শাহপুরে বিএনপির বিশাল জনসভায় জনতার ঢল। নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নবীনগরে গণ অধিকার পরিষদের মহাসমাবেশে জনতার ঢল প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ হাসান আলী খান স্মরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনরত শিক্ষক নেতাদের শোকজ ও বদলি রাণীশংকৈলে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক শিক্ষার মান উন্নয়নে আগ্রহী নরসিংদীর সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় নোয়াখালীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে রোহিঙ্গা পাচারকারী গুলিবিদ্ধ, পিস্তল-ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম / ১৫১ বার
আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫

21

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে রোহিঙ্গা পাচারকারী গুলিবিদ্ধ, পিস্তল-ইয়াবা উদ্ধার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এসময় একজন রোহিঙ্গা মাদক পাচারকারী গুলিবিদ্ধ হয়েছেন এবং আরও তিনজনকে আটক করা হয়। তবে চারজন সাগরে লাফ দিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।সোমবার (১৯ মে) সকাল ১০টার দিকে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ২টা ৩০ মিনিটে কোস্ট গার্ডের শাহপরী আউটপোস্টের সদস্যরা টেকনাফ থানাধীন তুলাতলী ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামতে নির্দেশ দিলে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে আব্দুল শক্কুর (৪০) নামের এক পাচারকারী গুলিবিদ্ধ হন। ঘণ্টাব্যাপী ধাওয়ার পর কোস্ট গার্ড সদস্যরা নৌকাটি আটক করতে সক্ষম হয়। তল্লাশিতে ১টি ৯ মি.মি. বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গুলি এবং ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটক তিন পাচারকারী হলেন—মোঃ ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) এবং গুলিবিদ্ধ আব্দুল শক্কুর (৪০)। তারা সবাই কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। গুলিবিদ্ধ শক্কুরকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জব্দকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ