শিরোনাম :
বিএনপি নেতা আমিনুল স্বপনের নেতৃত্বে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর! ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞতার জয় তারুণ্যের হার ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞার জয় তারুণ্যের হার বহিষ্কার থেকে হবে নবীনগরে ইনসাফের আবিষ্কার -তাপস জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি নবীনগর পূর্বাঞ্চল ৬ ইউনিয়নের সমন্বয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের নির্বাচনী সভা অনুষ্ঠিত মুফতী আমজাদ হোসাইন আশরাফীর নির্বাচনী সভা অনুষ্ঠিত নিরাপদ ও উন্নয়ন বান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম- পীর সাহেব চরমোনাই বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল চকরিয়ায় যৌথ বাহিনী অভিযানে অস্ত্র,কার্তুজসহ যুবক আটক
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

প্রবাসীদের নিয়ে চুউরিয়া দক্ষিণ পাড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন।

প্রতিনিধির নাম / ২৩৫ বার
আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫

113

প্রবাসীদের নিয়ে চুউরিয়া দক্ষিণ পাড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন।

নিজস্ব প্রতিবেদক,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চুউরিয়া গ্রামের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে গঠিত চুউরিয়া দক্ষিণ পাড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্পূর্ণ অরাজনৈতিক এই সংগঠনের নতুন এ কমিটিতে সভাপতি পদে সৌদি আরব প্রবাসী মোঃ হাজী আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি পদে ওমান প্রবাসী মোঃ মুন্সি আনোয়ার, সাধারণ সম্পাদক পদে সৌদি আরব প্রবাসী মোঃ মুন্সি আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক পদে সৌদি আরব প্রবাসী মোঃ এইচ এম উজ্জল, প্রচার সম্পাদক পদে ওমান প্রবাসী মোঃ শাহ আলম ও সৌদিআরব প্রবাসী মুন্সী রাশেদ কে নির্বাচিত করে সর্বমোট ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও নবগঠিত এ কমিটিতে সংগঠনের উপদেস্টা হিসেবে মোঃ মুন্সি কালাম আজাদ, মোঃ নাজমুল হুসাইন মোখলেছ, মোঃ এইচ এম শাহানুর রুবেল ও মোঃ মুন্সী সালাউদ্দিনকে মনোনীত করা হয়েছে।

চুউরিয়া দক্ষিণ পাড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাজী আব্দুল্লাহ আল মামুন সৌদিআরব থেকে মুঠোফোনেড জানান, আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা দায়িত্ব সহকারে পালন করবো ইনশাল্লাহ্। চুউরিয়া গ্রামের দরিদ্র, অসহায়দের জন্য কাজ করাই আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য। নানা প্রতিকুলতা জয় করে আমরা আমাদের এলাকার অবহেলিত মানুষের জন্য নিজেদের সাধ্যমতো কাজ করতে চাই। তাই আমরা আমাদের দায়িত্ব পালনে সবার সহযোগীতা সহ সকল প্রবাসীদের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ