শিরোনাম :
বিএনপির আদর্শে অটুট বিশ্বাসী নিভূতচারী নেতা আবু হাসনাত আলম (রাজীব ভুঁইয়া) বিএনপি নেতা আমিনুল স্বপনের নেতৃত্বে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর! ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞতার জয় তারুণ্যের হার ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞার জয় তারুণ্যের হার বহিষ্কার থেকে হবে নবীনগরে ইনসাফের আবিষ্কার -তাপস জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি নবীনগর পূর্বাঞ্চল ৬ ইউনিয়নের সমন্বয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের নির্বাচনী সভা অনুষ্ঠিত মুফতী আমজাদ হোসাইন আশরাফীর নির্বাচনী সভা অনুষ্ঠিত নিরাপদ ও উন্নয়ন বান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম- পীর সাহেব চরমোনাই বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

কসবা সীমান্তে গুলিবিদ্ধ ভারতীয় চো’রাকারবারি ঢাকায় আটক

প্রতিনিধির নাম / ৩৮২ বার
আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
Oplus_131072

175

কসবা সীমান্তে গুলিবিদ্ধ ভারতীয় চো’রাকারবারি ঢাকায় আটক

মোঃখলিলুর রহমান খলিলঃকসবা সীমান্তে গুলিবিদ্ধ ভারতীয় চো’রাকারবারি ঢাকায় আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় চোরাকারবারি গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। আহত ওই ব্যক্তিকে ঢাকায় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৫ মে) দুপুরে বিজিবির একটি টহল দল রাজধানী ঢাকার মগবাজারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করে। পরে পুলিশে নিকট হস্তান্তর করে।

আটককৃত ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বটতলী গ্রামের মঙ্গল বর্মণের ছেলে সুজন বর্মণ।

রোববার মধ্যরাতে কসবার মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে সাকিব নামে বাংলাদেশি এক তরুণ ও ভারতীয় এক নাগরিক গুলিবিদ্ধ হয়। পরে বাংলাদেশি তরুণ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অন্যদিকে ভারতীয় নাগরিক চিকিৎসার জন্য রাজধানীর মগবাজারের বেসরকারি হাসপাতালে ভর্তি হন। বিজিবির একটি টহল দল তাকে আটক করে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ