শিরোনাম :
সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ এবং সনদ বিতরণ হাটহাজারীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহোৎসব উদযাপন নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে মিষ্টি বিতরণ সেনবাগে রাতের আঁধারে ফসলি জমি লুট! ভেকু মেশিনে মাটি কাটায় ইউএনওর অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা সেনবাগের খাজুরিয়ায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ছয় খুনের ঘটনায় ভয়ংকর সিরিয়াল কিলার সম্রাট আটক নবীনগর বাবার শখ পূরণ করতে হেলিকপ্টারে করে বিয়ে করলেন ছেলে! সাইনবোর্ড মোড়ের জয়নাল মার্কেটে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে একাধিক বার লুটপাটের অভিযোগ । বড়াইল ইউনিয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা নবীনগর পৌরসভার ১নং ওয়ার্ড আলমনগরে কাজী নাজমুল হোসেন তাপসের উঠান বৈঠক অনুষ্ঠিত
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

আগামীকাল দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

প্রতিনিধির নাম / ১৯৮ বার
আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫
Oplus_131072

98

আগামীকাল দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া
মোঃখলিলুর রহমান খলিলঃআগামীকাল ৬ মে রোজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতার সরকারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যোগে বেগম জিয়া আজ সোমবার লন্ডন স্থানীয় সময় বিকাল ৪.১০ মিনিটে লন্ডন হিব্রু বিমান বন্দর থেকে দেশের উদ্দেশ্য যাত্রা করেন।এর আগে তারেক রহমান নিজে গাড়ী চালিয়ে হিব্রু বিমান বন্দরে বেগম খালেদা জিয়াকে নিয়ে এসে বিদায় জানান এ সময় বিমান বন্দরের আশেপাশে বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।গত ০৮ জানুয়ারি চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে লন্ডনে পৌছে হসপিটালে দীর্ঘ সতেরদিন চিকিৎসা শেষে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে দীর্ঘ ১০৭ দিন অর্থাৎ তিন মাস সতের দিন পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার সাথে দেশে ফিরছেন দীর্ঘ সতের বছর পর পুত্র বধূ ডাঃ জুবাইদা রহমান, শর্মিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক ডাঃ জাহিদ।
খালেদা জিয়ার দেশে ফেরার খবরে বিএনপির নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।বিএনপির পক্ষ থেকে নেতা কর্মীদেরকে নির্দেশনা দেয়া হয়েছে।বিমান বন্দরে বেগম খালেদা জিয়ার গাড়ী বহনের সাথে কোন মোটরসাইকেলের মহড়া দেওয়া যাবে না,বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা কোন সংগঠন কোন এলাকায় অবস্থান করবে স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। বিমান বন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত রাস্তার দুইপাশে দাড়িয়ে নেতাকর্মীরা অভ্যর্থনা জানাবেন।
খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিয়োগ করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ