শিরোনাম :
সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ এবং সনদ বিতরণ হাটহাজারীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহোৎসব উদযাপন নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে মিষ্টি বিতরণ সেনবাগে রাতের আঁধারে ফসলি জমি লুট! ভেকু মেশিনে মাটি কাটায় ইউএনওর অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা সেনবাগের খাজুরিয়ায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ছয় খুনের ঘটনায় ভয়ংকর সিরিয়াল কিলার সম্রাট আটক নবীনগর বাবার শখ পূরণ করতে হেলিকপ্টারে করে বিয়ে করলেন ছেলে! সাইনবোর্ড মোড়ের জয়নাল মার্কেটে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে একাধিক বার লুটপাটের অভিযোগ । বড়াইল ইউনিয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা নবীনগর পৌরসভার ১নং ওয়ার্ড আলমনগরে কাজী নাজমুল হোসেন তাপসের উঠান বৈঠক অনুষ্ঠিত
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

মহানগর ডিঙিয়ে কিশোর গ্যাং আতংক এখন নবীনগরে

প্রতিনিধির নাম / ১৯৯ বার
আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Oplus_131072

70

মহানগর ডিঙিয়ে কিশোর গ্যাং আতংক এখন নবীনগরে

মোঃ খলিলুর রহমান খলিলঃ২৫/০৪/২০২৫ রোজ শুক্রবার নবীনগর উপজেলার পৌর সদরের ৫নং ওয়ার্ড এর শেষ সীমান্ত আলিয়াবাদ পশ্চিম পাড়ায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দিতে দেখা গেছে একদল কিশোরগ্যাংকে।
সরজমিনে গিয়ে তথ্য নিয়ে জানা যায় আলিয়াবাদ পশ্চিম পাড়ার প্রবাসী মোশাররফ হোসাইন এর মেয়েকে ইভটিজিং করে পাশ্ববর্তী শ্রীরামপুর ইউনিয়নের আউয়াল মিয়াী ছেলে শেখ ফরিদ, সামসু মিয়ার ছেলে মোকাররম, আবু সাইদ মিয়ার ছেলে অপু, নজরুল ইসলামের ছেলে শাকিল, শরীফুল এর ছেলে জাবেদ,মনির মিয়ার ছেলে রুবেল,আকবর আলীর ছেলে রিয়াদ।
প্রবাসী মোশাররফ হোসাইন এর ছেলে সাতজন ইভটিজারকে অনুরোধ করেন আমার বোনকে স্কুলে আসা যাওয়ার পথে তোমরা ডিস্টার্ব করবেনা।
এই অনুরোধ রাখারপর ইভটিজাররা শুক্রবার বিকেল চারটায় দেশীয় অস্ত্র নিয়ে মোশাররফ হোসাইন এর ছেলে আলিফ(১৪) কে বাড়ীতে মারতে আসে দেশীয় অস্ত্র নিয়ে। আলিফ ঘরে লোকিয়ে প্রাণে বাচে।আলিফকে মারার জন্য কিশোর গ্যাংএর অস্ত্র সহ মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র আতংক বিরাজ করছে।
ভিডিওতে এক কিশোরকে পিস্তল দিয়ে গুলি করবে বলে বিকট শব্দে চিৎকার করে বলতে শুনা যায়।
এই ঘটনায় মোশাররফ হোসাইন এর স্ত্রী সোহেনা ২৬ এপ্রিল শনিবার বাদী হয়ে সাতজন ইভটিজারকে বিবাদী করে নবীনগর থানায় অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুল রাজ্জাকের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি ইতিমধ্যে ঘটনার ভিডিওটি দেখেছি, অভিযোগও পেয়েছি এসআই রাম কানাইকে এ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মোশাররফ এর স্ত্রী বলেন আমরা আতলকে দিন যাপন করছি আমি বখাটেদের শাস্তি চাই।
এ বিষয়ে নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, কিশোর গ্যাংএর এমন মহড়া আমরা ঢাকা, চট্টগ্রাম এর মতো বড় শহরে দেখেছি নবীনগরে এমন মহড়া দেখে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে চিন্তিত,নবীনগর থানা প্রশাসন আইন শৃঙ্খলা বজায় রাখতে যথেষ্ট তৎপর আছে আশা করি এই বিষয়টির প্রতিও প্রশাসন গুরুত্ব সহকারে পদক্ষেপ নিবেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ