শিরোনাম :
বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয় দাপা ইদ্রাকপুরের ষাটোর্ধ শাহজামাল, দ্রুত সন্ধান চায় তার পরিবার

প্রতিনিধির নাম / ২০০ বার
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয় দাপা ইদ্রাকপুরের ষাটোর্ধ শাহজামাল, দ্রুত সন্ধান চায় তার পরিবার

রিপোর্টঃ ফজরের নামাজ পড়তে গিয়ে আর বাসায় ফেরেনি দাপা ইদ্রাকপুর কবরস্থান রোড এলাকার মোঃ শাহজামাল (৬০)।

১ এপ্রিল রবিবার ভোরে বাসা থেকে স্থানীয় মসজিদের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন তিনি। তারপর আত্মীয় স্বজনসহ সকল পরিজনের বাসায় খোজ করার পরেও তাকে পাওয়া যায়নি। হারানোর বিষয়টি উল্লেখ করে তার স্ত্রী আলেয়া বেগম ফতুল্লা মডেল থানায় একটি জিডি করেন।

নিখোঁজ শাহজামাল দাপা ইদ্রাকপুরের মৃত তৈয়ব রহমানের ছেলে। শাহজামালের ছেলে রুবেলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বাবা গত ১ এপ্রিল ভোরে নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হন, তার আর বাসায় ফিরেনি। আমরা অনেক খুঁজাখুঁজি করেছি।

ষাটোর্ধ বৃদ্ধ শাহজামালকে যদি কেউ স্বহৃদয়বান ব্যক্তি খুজে পান অথবা তার সন্ধান দিতে পারেন তাহলে ০১৬০৭৪৭০২৪৭ এই নম্বরে খবর দেয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ