শিরোনাম :
বিএনপি নেতা আমিনুল স্বপনের নেতৃত্বে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর! ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞতার জয় তারুণ্যের হার ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞার জয় তারুণ্যের হার বহিষ্কার থেকে হবে নবীনগরে ইনসাফের আবিষ্কার -তাপস জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি নবীনগর পূর্বাঞ্চল ৬ ইউনিয়নের সমন্বয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের নির্বাচনী সভা অনুষ্ঠিত মুফতী আমজাদ হোসাইন আশরাফীর নির্বাচনী সভা অনুষ্ঠিত নিরাপদ ও উন্নয়ন বান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম- পীর সাহেব চরমোনাই বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল চকরিয়ায় যৌথ বাহিনী অভিযানে অস্ত্র,কার্তুজসহ যুবক আটক
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সেনবাগে ৯৩ ব্যাচ শিক্ষার্থীদের মিলন-মেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ২৪৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

106

সেনবাগে ৯৩ ব্যাচ শিক্ষার্থীদের মিলন-মেলা অনুষ্ঠিত

‎মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

‎সুদীর্ঘ ৩২ বছর পর নানা আয়োজনের মধ্য দিয়ে মিলন মেলার আয়োজন করেছে সেনবাগ উপজেলার ৯৩ ইং সালের এসএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রী বন্ধু মহল।

‎মঙ্গলবার ( ০১ এপ্রিল ) বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ৮ ঘণ্টা ব্যাপী জমকালো এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে ছমির মুন্সির হাট ড্রীম কমিউনিটি সেন্টারে। ৯৩ ব্যাচের বন্ধু লায়ন ফারুকের উদ্যোগকে স্বাগত জানিয়ে বন্ধু জহির,পারভেজ, শাহাজাহান সাজু, মর্তুজা,কচি, দুলাল, জাহাঙ্গীর শুভ,সাংবাদিক জাহাঙ্গীর, সাংবাদিক আবদুল মোতালেব ও বান্ধবী নূরজাহান এবং সুমনার অক্লান্ত পরিশ্রমে সম্ভব হয়েছে ৯৩ মিলন মেলার রজত জয়ন্তী।

‎এই বন্ধু মেলায় ৯৩ ব্যাচের শিক্ষার্থীরা যদিও স্ব-স্ব উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের দাওয়াত দেওয়া হয়েছিল ঈদের আনন্দের কারণে অনেক শিক্ষাগুরু উপস্থিত হতে পারেননি, কিন্তু অনুষ্ঠানে আসতে ভুল করেননি কল্যান্দী রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের তৎকালীন তাদের শ্রদ্ধেয় শিক্ষক মাওলানা মোস্তফা শামসুজ্জামান কে ৩২ বছর পর কাছে পেয়ে কদমবুসি করে উপস্থিত ছাত্রছাত্রীগণ বরণ করে নিয়েছেন। মাওলানা মোস্তফা শামসুজ্জামান ছাত্র-ছাত্রীদের কাছে পেয়ে আনন্দে আপ্লূত হন। যে সকল ছাত্র-ছাত্রী মারা গেছেন, তাদের স্মরণে এক মিনিট শোক জানানো হয় এবং মোস্তফা শামসুজ্জামান কে দিয়ে দোয়া ও মোনাজাত করানো হয়। খাওয়া – দাওয়া, নাচ, গান, কৌতূক ও লটারি ড্র অনুষ্ঠানের মাধ্যমে আকর্ষণীয় পুরষ্কার বিতরণ করা হয় এবং রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়র ৯৩ ব্যাচ বন্ধু শাহাজাহান পাটোয়ারী সাজু তার ব্যক্তিগত পক্ষ থেকে সকল বন্ধুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ