শিরোনাম :
সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ এবং সনদ বিতরণ হাটহাজারীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহোৎসব উদযাপন নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে মিষ্টি বিতরণ সেনবাগে রাতের আঁধারে ফসলি জমি লুট! ভেকু মেশিনে মাটি কাটায় ইউএনওর অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা সেনবাগের খাজুরিয়ায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ছয় খুনের ঘটনায় ভয়ংকর সিরিয়াল কিলার সম্রাট আটক নবীনগর বাবার শখ পূরণ করতে হেলিকপ্টারে করে বিয়ে করলেন ছেলে! সাইনবোর্ড মোড়ের জয়নাল মার্কেটে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে একাধিক বার লুটপাটের অভিযোগ । বড়াইল ইউনিয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা নবীনগর পৌরসভার ১নং ওয়ার্ড আলমনগরে কাজী নাজমুল হোসেন তাপসের উঠান বৈঠক অনুষ্ঠিত
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

পাকুন্দিয়ায় ৭নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১৩৯ বার
আপডেট : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

55

পাকুন্দিয়ায় ৭নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আফসার উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফেরাত কামনায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং পাকুন্দিয়া পৌর বিএনপির সহ সভাপতি মরহুম মোঃ শামসুদ্দিন শামু মেম্বার ও ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা মরহুম মোঃ মুজিবুর রহমান এর রুহের মাগফেরাত কামনায় পাকুন্দিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কুড়তলা পূর্বপাড়া প্রাইমারী স্কুল মাঠ প্রাঙ্গণে (২৭ মার্চ ২০২৫) বৃহস্পতিবারে দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্টানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রায়হানুল ইসলাম রাজু।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট অর্থনীতিবিদ শহীদুজ্জামান কাকন।

তিনি বলেন আমি আপনাদের দোয়া চাই আগামী সংসদ নির্বাচনে বিএনপি যদি আমাকে মনোনিত করে তাহলে আমি আপনাদের জন্য কাজ করতে চাই।

বিশেষ অতিথি যারা বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির সদস্য মোঃ বজলুর রহমান, পাকুন্দিয়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো.আনোয়ার হোসেন আঙ্গুর,
পাকুন্দিয়া পৌর বিএনপি’র সহ সাংগঠনিক মোঃ শহিদুল্লাহ শহীদ, পাকুন্দিয়া উপজেলা জাসাসের আহ্বায়ক মোঃ কাজল মিয়া, পাকুন্দিয়া উপজেলা যুবদলের সদস্য মোঃ রমজান আলী শামীম, পাকুন্দিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসলাম,
পাকুন্দিয়া পৌর বিএনপি’র নেতা,
মোঃ গোলাপ মিয়া, মোঃ এংরাজ মিয়া, পাকুন্দিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের যুবদলের সভাপতি মো. বাদল মিয়া, ৮ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ বকুল মিয়া
পাকুন্দিয়া উপজেলা ছাত্র দলের কারা নির্যাতিত যুগ্ম আহ্বায়ক মোঃ এহছানুল হক ছানু এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকেই।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ