শিরোনাম :
বিএনপি নেতা আমিনুল স্বপনের নেতৃত্বে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর! ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞতার জয় তারুণ্যের হার ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞার জয় তারুণ্যের হার বহিষ্কার থেকে হবে নবীনগরে ইনসাফের আবিষ্কার -তাপস জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি নবীনগর পূর্বাঞ্চল ৬ ইউনিয়নের সমন্বয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের নির্বাচনী সভা অনুষ্ঠিত মুফতী আমজাদ হোসাইন আশরাফীর নির্বাচনী সভা অনুষ্ঠিত নিরাপদ ও উন্নয়ন বান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম- পীর সাহেব চরমোনাই বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল চকরিয়ায় যৌথ বাহিনী অভিযানে অস্ত্র,কার্তুজসহ যুবক আটক
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল ও কাউন্সিল অধিবেশন-২০২৫ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১৫৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

73

কোম্পানীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল
ও কাউন্সিল অধিবেশন-২০২৫ অনুষ্ঠিত

রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: বুধবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নির্ঝর কনভেনশন হলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির নাম ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বসুরহাট এস.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম সাথীর সভাপতিত্বে ও ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলম সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়ামের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি মোহাম্মদ নাসিম ফারুকী ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম ভূঁইয়া, বসুরহাট পৌরসভার সাবেক কমিশনার শিপন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের অধিকার, পেশাগত উন্নয়ন ও সমবায় সংগঠনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। এসময় শিক্ষকদের কল্যাণ, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং দেশের শান্তি কামনা করা হয়। ইফতার ও দোয়া মাহফিল শেষে নবীন শিক্ষকদের বরণ এবং শিক্ষকদের কৃতি সন্তানদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। পরে কাউন্সিল সম্মেলনে সভাপতি উম্মে কুলছুম সাথী ও সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ