শিরোনাম :
শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু সেনবাগে ফায়েম হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেপ্তার একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে খালপাড় আদর্শ সমাজ ও যুব সংঘের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১৮৩ বার
আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

কোম্পানীগঞ্জে খালপাড় আদর্শ সমাজ ও যুব সংঘের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৪নং চরকাঁকড়ায় পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার মাহাত্ম্যকে সামনে রেখে খালপাড় আদর্শ সমাজ এবং খালপাড় আদর্শ যুব সংঘের যৌথ উদ্যোগে শুক্রবার বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

খালপাড় আদর্শ সমাজের সভাপতি সাখাওয়াত উল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউনুস নবী জিয়া ও কোষাধ্যক্ষ নুর নবীর যৌথ পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক জনাব জাহাঙ্গীর আলম, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ৪নং চরকাঁকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, বায়তুল মামুর জামে মসজিদের সাধারণ সম্পাদক মাহফুজ আলম, খালপাড় আদর্শ যুব সংঘের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ফারভেজ, ব্যাংকার আবদুল কাদের শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, যুব সংগঠনের সদস্য ও সাধারণ জনগণের অংশগ্রহণে এক মিলনমেলার সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুভ সূচনা করা হয় এবং পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজের সকল স্তরের মানুষ যদি একত্রিত হয়ে কাজ করে, তাহলে আমাদের সমাজে শান্তি ও সৌন্দর্য বজায় থাকবে।

অনুষ্ঠান শেষে বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াস হোসেন দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। আয়োজক’রা জানান, ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও ধর্মীয় কর্মকান্ড পরিচালনা করা হবে, যাতে সমাজের সকল শ্রেণির মানুষ উপকৃত হতে পারে।

এই আয়োজন’কে সফল করতে যারা শ্রম ও সহযোগিতা করেছেন, আয়োজক কমিটির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ