শিরোনাম :
বিএনপি নেতা আমিনুল স্বপনের নেতৃত্বে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর! ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞতার জয় তারুণ্যের হার ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞার জয় তারুণ্যের হার বহিষ্কার থেকে হবে নবীনগরে ইনসাফের আবিষ্কার -তাপস জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি নবীনগর পূর্বাঞ্চল ৬ ইউনিয়নের সমন্বয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের নির্বাচনী সভা অনুষ্ঠিত মুফতী আমজাদ হোসাইন আশরাফীর নির্বাচনী সভা অনুষ্ঠিত নিরাপদ ও উন্নয়ন বান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম- পীর সাহেব চরমোনাই বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল চকরিয়ায় যৌথ বাহিনী অভিযানে অস্ত্র,কার্তুজসহ যুবক আটক
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি

প্রতিনিধির নাম / ২১১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

80

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিটঘর গ্রামে এই ঘটনা ঘটে। খালিদ ওই এলাকার আনিসুর রহমানের ছেলে।

পরে এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে রাতে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত খালিদকে আটক করে নিয়ে যায়।

স্থানীয়রা বলেন, আমরা এই ঘটনার সর্বোচ্চ বিচার দাবি করছি এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে এর সর্বোচ্চ বিচার করবে।

বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জফর দস্তগীর বলেন, মঙ্গলবার দুপুরে শিশুটিকে ঘুড়ি ওড়ানোর কথা বলে একটি প্রাইমারি স্কুলের তৃতীয় তলায় নিয়ে সেখানে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। পরে শিশুটির বাবা আমাকে পরের দিন বুধবারে অবগত করেন। তখন আমি বললাম এই বিষয়ে ছাড় দেওয়া যাবে না। পরে আমি ছেলের বাবাকে অবগত করি।

বুধবার সন্ধ্যায় ওই যুবককে ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে আসলে আমরা যাওয়ার পূর্বেই সাধারণ জনগণ মিলে গণপিটুনি দেই। তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে সাথে সাথে থানা পুলিশকে খবর দেওয়া হয়। তারা এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় শিশুটির বাবা নবীনগর থানায় মামলা করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ হাসপাতালে পাঠানো হবে। আর গ্রেফতার হওয়া যুবক খালেদ পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ