শিরোনাম :
বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

নবীনগরের রসুল্লাবাদ ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল সম্পন্ন।

প্রতিনিধির নাম / ১৯৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

নবীনগরের রসুল্লাবাদ ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল সম্পন্ন।

আনিস মুন্সী
বিশেষ প্রতিনিধি

ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী রসুল্লাবাদ ইউনিয়ন শাখার উদ্যেগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন করেছেন সংগঠনটি।

উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীনগর উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মোঃ মোখলেছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদী কাফেলা বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের জেলা প্রতিনিধি জনাব ইয়াছিন আরাফাত। এবং ছাত্র শিবিরের উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব কিবরিয়া মোল্লা।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মজিবুর রহমান।

বক্তারা বলেন,রমজান মাস মুসলমানদের জন্য গোনাহ মাফের মাস,আত্মশুদ্ধির মাস,মাগফেরাতের মাস।এই মাসেই কোরআন নাযিল হয়,আর এই কোরআন মানুষের হেদায়েতের দিকে নিয়ে যায়।তাই বেশি করে কোরআন অধ্যয়নের পাশাপাশি কোরআনের শাসন কায়েমের কথা বলেন।

অর্থ সহ কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয় এবং মোনাজাতের মাধ্যমে শেষ হয়।মোনাজাতে একটি আদর্শ দেশ এবং জাতির গঠন করার জন্য এবং সার্বিক কল্যানের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করে দলটি।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ বায়েজিদ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ