শিরোনাম :
নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

আফ্রিদির জন্মদিন

প্রতিনিধির নাম / ১৭২ বার
আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫
Oplus_131072

৯৬ বিশ্বকাপের পর মুশতাক আহমেদ ইঞ্জুরিতে পড়ে। তখন পাকিস্তান দলের অধিনায়ক ওয়াসিম আকরাম একজন লেগ স্পিনারের খোঁজে ব্যস্ত। এমন সময় এক নির্বাচক অনূর্ধ্ব উনিশের এক যুবকের নাম বললেন যিনি কিনা ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ভালোই করেছিলো।

সেই যুবককে ডেকে নেটে কিছুক্ষণ বল করতে দেওয়া হলো। এরপর হুট করে ওয়াসিম আকরাম বললেন , “ব্যাটিং কর‍তে পারো?” সেই যুবক বললেন, “হ্যাঁ,পারি।” আকরাম এরপর নিজেই বল করা শুরু করলেন। সময়ের অন্যতম সেরা বোলারের বল গুলো নেটে ফেইস করার সময় সেই যুবক বেশিরভাগ বল পাঠিয়ে ছিলেন মাঠের বাহিরে। আকরাম অবাক হলেন বটেই।

অক্টোবরের ৪ তারিখ। সেই যুবকের ২য় ম্যাচ,অভিষেক হয় কেবল ২ দিন আগেই। শ্রীলঙ্কার সাথে ওপেনিং এ সাঈদ আনোয়ার,সেলিম এলাহী নামলেন। সেলিম ২৩ রানে আউট হওয়ার পর আকরাম সেই তাগড়া যুবককে নামিয়ে দিলেন ৩ নম্বর পজিশনে। সনাথ জয়াসুরিয়া,মুত্তিয়া মুরালিধরনের বিপক্ষে নিজের অভিষেক সিরিজেই সেই যুবক অবাক কান্ড ঘটিয়ে ফেললেন। মাত্র ৩৭ বলে সেঞ্চুরি! ওয়ানডে ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি।

২য় উইকেটে সাঈদ আনোয়ার এর সাথে ১২৬ রানের জুটি গড়েছিলেন তিনি। তার মধ্যে ১০২ রানই ছিলো সেই যুবকের। সেই যুবকটি আর কেউ না শহীদ আফ্রিদি। আফ্রিদি যেই ব্যাট দিয়ে ওডিআই এর দ্রুততম সেঞ্চুরি করেছিলেন সেটা ছিলো দ্য গ্রেট শচীন টেন্ডুলকার এর। যেটা তাকে দিয়েছিলেন ওয়াকার ইউনুস। আফ্রিদির এই রেকর্ড কোরি অ্যান্ডারসন ভেঙ্গেছিলেন ৩৬ বলে আর এবি ডি ভিলিয়ার্স এই রেকর্ড গড়েছিলেন ৩১ বলে।

অভিষেক ওয়ানডের মতো নিজের অভিষেক হওয়া ২য় টেস্টে ভারতের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ওডিআই স্টাইলে ১৪১ রান করেছিলেন আফ্রিদি। এরই সাথে সেই ম্যাচে ৫ উইকেটও নিয়েছিলেন আফ্রিদি। আফ্রিদি মানেই অপ্রতিরোধ্য,বিধ্বংসী,প্রতিপক্ষের ত্রাস। আজকের দিনে আফ্রিদি ৪৮তম জন্মবার্ষিকীতে পর্দাপণ করলেন। শুভ জন্মদিন বুম বুম আফ্রিদী

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ