শিরোনাম :
নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নবীনগরে গণ অধিকার পরিষদের মহাসমাবেশে জনতার ঢল প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ হাসান আলী খান স্মরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনরত শিক্ষক নেতাদের শোকজ ও বদলি রাণীশংকৈলে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক শিক্ষার মান উন্নয়নে আগ্রহী নরসিংদীর সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় নোয়াখালীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১ হারানো বিজ্ঞপ্তি মানবিক নবীনগর গড়বো ইনশাআল্লাহ – নজরুল ইসলাম নজু
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে আবদুল হালিম ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার বিতরণ

প্রতিনিধির নাম / ১২৩ বার
আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫

29

কোম্পানীগঞ্জে আবদুল হালিম ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার বিতরণ

রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি ঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ৬শত প্যাকেট ফুড প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার বিকেল ৫টায় ইংল্যান্ড প্রবাসী জামায়াত নেতা ও আবদুল হালিম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ব্যারিষ্টার মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ ইসমাইল এর উদ্যোগে বসুরহাট পৌরসভাসহ পুরো উপজেলায় এ ৬ শত ফুড প্যাকেট বিতরণ করা হয়।

বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন এর সঞ্চালনায় ও বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে ফুড প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, আবদুল হালিম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ব্যারিষ্টার মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ ইসমাইল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সালেহ উদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

ইতিপূর্বে আবদুল হালিম ফাউন্ডেশন বিভিন্ন সময়ে এলকাার দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা দিয়ে আসছে। রমজান মাস উপলক্ষে তাদের ইফতার বিবরণ কর্মসূচী স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ