শিরোনাম :
বিএনপির আদর্শে অটুট বিশ্বাসী নিভূতচারী নেতা আবু হাসনাত আলম (রাজীব ভুঁইয়া) বিএনপি নেতা আমিনুল স্বপনের নেতৃত্বে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর! ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞতার জয় তারুণ্যের হার ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞার জয় তারুণ্যের হার বহিষ্কার থেকে হবে নবীনগরে ইনসাফের আবিষ্কার -তাপস জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি নবীনগর পূর্বাঞ্চল ৬ ইউনিয়নের সমন্বয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের নির্বাচনী সভা অনুষ্ঠিত মুফতী আমজাদ হোসাইন আশরাফীর নির্বাচনী সভা অনুষ্ঠিত নিরাপদ ও উন্নয়ন বান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম- পীর সাহেব চরমোনাই বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ে বাড়ীতে হামলা গুরুতর আহত ২ জন

প্রতিনিধির নাম / ১৭৩ বার
আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_131072

74

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ে বাড়ীতে হামলা গুরুতর আহত ২ জন
মোঃখলিলুর রহমান খলিল ঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে বাপ-ছেলেসহ ৪ জন আহত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বড়িকান্দি এলাকায় ৪ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন, খলিল মিয়া (৫৫) নবীনগর উপজেলার বড়িকান্দি পশ্চিমপাড়া গ্রামের হিরু মিয়ার ছেলে, অলিল মিয়ার ছেলে মো. হাসিব (২০), অলি মিয়া ও হাসিনা আক্তার এর ছেলে নাফিছ (১৮)।

জানা যায়, নবীনগর উপজেলার বড়িকান্দি এলাকায় খলিল মিয়ার ভাতিজার বিয়ের সময় চোর মটর চুরি করতে এসে ধরা পড়ে। ইয়াবা সেবনের জন্য চুরি করেছে বলে স্বীকারোক্তি দেয়। এ ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে হৃদয় ও তার সঙ্গীরা মনেক মিয়া ও তার পরিবারসহ অলি মিয়া ও তার পরিবারের ওপর হামলা চালায়। ককটেল, পিস্তল ও বন্দুক নিয়ে হামলায় খলিল মিয়া, অলিল মিয়া, হাসিব, হাসিনা আক্তার এবং নাফিছ গুরুতর আহত হন। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি দেশীয় কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে নবীনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ