শিরোনাম :
শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু সেনবাগে ফায়েম হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেপ্তার একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

নবীনগর রিপোর্টার্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত সভাপতি টিটু ও সম্পাদক শরীফ

প্রতিনিধির নাম / ৩৮৩ বার
আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

নবীনগর রিপোর্টার্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত
সভাপতি টিটু ও সম্পাদক শরীফ

আজ ১০/১১/২৪ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর রিপোর্টার্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় শাহিন রেজা টিটুকে সভাপতি হিসেবে আগেই নির্বাচিত করা হয়। ৭ ভোটের ব্যবধানে সফিকুল ইসলাম শরীফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সার্জেন্ট মুজিবুর রহমান হল রুমে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

২৩ সদস্য বিশিষ্ট নবীনগর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সফিকুল ইসলাম শরীফ ১৫ ভোট ও তার একমাত্র প্রতিদ্বন্ধী রেজাউল হক রহমত ৮ ভোট পান। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেবল সাধারণ সম্পাদক পদটির জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকি পদগুলো বিনা প্রতিদ্বন্ধীয় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিমনার হিসেবে দায়িত্ব পালন করেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান আহমেদ৷ এতে আরো উপস্থিত ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মুছা, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ,নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান খলিল,সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাপ্তাহিক নবীনগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খান জাহান আলী চৌধুরী, , নবীনগর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, সাংবাদিক জামাল হোসেন পান্না, সাংবাদিক সঞ্জয় শীলসহ অন্যান্যরা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ