শিরোনাম :
বিএনপি নেতা আমিনুল স্বপনের নেতৃত্বে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর! ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞতার জয় তারুণ্যের হার ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞার জয় তারুণ্যের হার বহিষ্কার থেকে হবে নবীনগরে ইনসাফের আবিষ্কার -তাপস জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি নবীনগর পূর্বাঞ্চল ৬ ইউনিয়নের সমন্বয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের নির্বাচনী সভা অনুষ্ঠিত মুফতী আমজাদ হোসাইন আশরাফীর নির্বাচনী সভা অনুষ্ঠিত নিরাপদ ও উন্নয়ন বান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম- পীর সাহেব চরমোনাই বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল চকরিয়ায় যৌথ বাহিনী অভিযানে অস্ত্র,কার্তুজসহ যুবক আটক
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামীলীগ নেতা নাছির সহ ছয় জন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠের নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম / ৪৬০ বার
আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

78

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামীলীগ নেতা নাছির সহ ছয় জন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠের নেতা গ্রেফতার
মোঃ খলিলুর রহমান খলিলঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ক্রিয়া বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক সদস্য মো: নাছির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় নবীনগর ভূমি অফিসের সামনে থেকে মাগরিবের নামাজ শেষে বাড়ী ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোহাম্মদ শামিম।

গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে প্রধানমন্ত্রীর পদত্যাগের সংবাদে আন্দোলনকারীদের ভিতরে ঢুকে কতিপয় দুষ্কৃতকারী থানাসহ সরকারি দপ্তরের ভাঙচুর লুটপাট ও পুলিশের উপর আক্রমণ চালায়।এই ঘটনায় গত ১০ অক্টোবর এস আই জাহাঙ্গীর বাদী হয়ে ১৫০০হাজার জনের নামে অজ্ঞাত নামা আসামি দিয়ে মামলা করে। থানা ভাঙচুর মামলায় মামলায় আওয়ামী লীগের নেতা নাছির উদ্দীনকে গ্রেফতার দেখানো হয়।

এ ছাড়াও আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আরো ৫ নেতাকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, কাইতলা ইউনিয়ন পরিষদের নৌকা প্রতিকে দুই বারের নির্বাচিত চেয়ারম্যান সৈকত আলী, কৃঞ্চনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ মলাই মিয়া,পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম অনিক,জিনদপুর ইউপির সাবেক মেম্বার ২ নং ওয়ার্ড জিনদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিল্লাল হোসেন, লাউরফতেহ্পুর ইউনিয়নের বর্তমান মেম্বার, লাউর ফতেহপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি নাছর মিয়া।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, থানা ভাঙচুর ঘটনায় তাদের সংশ্লিষ্টতা রয়েছে ধারণা করা হচ্ছে। অনুসন্ধান চলছে এ সকল ঘটনায় যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের গ্রেফতার করা হবে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে প্রতিক্রিয়া জানতে জহির উদ্দীন চৌধুরী সাহানকে মোবাইলে কল দিলে তিনি বলেন,” আমি দুই বছর যাবৎ ঢাকায় আমার স্ত্রীকে চিকিৎসা জনিত কারণে ঢাকায় অবস্থান করছি দলের নেতা কর্মীদের বিষয়ে বা দল নিয়ে চিন্তা করার সময় আমার নেই”
এদিকে গ্রেফতার আতংকে নবীনগর উপজেলা আওয়ামী লীগের ও অঙ্গসংগঠনের অনেক নেতা কর্মী আতংকে আছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ