শিরোনাম :
শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু সেনবাগে ফায়েম হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেপ্তার একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

রাণীশংকৈলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রতিনিধির নাম / ৫৫৩ বার
আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

রাণীশংকৈলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

একে আজাদ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

দিবস টি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখে জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আব্দুস সামাদ প্রধান,মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।আরো উপস্থিত ছিলেন সহ:সমন্বয়কারী শয়ের কোরবান, মোছা: সাবিনা ইয়াসমিন ফিল্ড সুপার ভাইজার স্বাস্থ্য। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন দীপ শীখা এবং ওয়াল্ড ভিশন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ