শিরোনাম :
বিএনপির আদর্শে অটুট বিশ্বাসী নিভূতচারী নেতা আবু হাসনাত আলম (রাজীব ভুঁইয়া) বিএনপি নেতা আমিনুল স্বপনের নেতৃত্বে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর! ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞতার জয় তারুণ্যের হার ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞার জয় তারুণ্যের হার বহিষ্কার থেকে হবে নবীনগরে ইনসাফের আবিষ্কার -তাপস জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি নবীনগর পূর্বাঞ্চল ৬ ইউনিয়নের সমন্বয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের নির্বাচনী সভা অনুষ্ঠিত মুফতী আমজাদ হোসাইন আশরাফীর নির্বাচনী সভা অনুষ্ঠিত নিরাপদ ও উন্নয়ন বান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম- পীর সাহেব চরমোনাই বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

অবৈধ ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রতিনিধির নাম / ৩৭১ বার
আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

76

অবৈধ ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কলয়াদিয়ার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে স্মার্ট, সনি-১ ও সনি-২ ইটভাটা ভেঙে দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠান, আমবাগান ও ফসলি জমিতে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এসব ভাটা পর্যায়ক্রমে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি আরো জানান, ভেঙে দেয়া তিনটি ইটভাটার মালিকপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। অভিযানে সহযোগিতা করে বিজিবি, থানা পুলিশ ও আর্মড পুলিশ দল। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছানুয়ার হোসেন বলেন, সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধের অভিযান চলমান। এর ধারাবাহিকতায় উপজেলায় তিনটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে দীর্ঘদিন ধরে বায়ুদূষণ করে আসছিল এসব ইটভাটা। প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এসব ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছিলেন শিক্ষার্থীরা। ওইদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরানের নিকট অবৈধ ইটভাটা বন্ধে স্মারকলিপিও দেন তারা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ