শিরোনাম :
বিএনপি নেতা আমিনুল স্বপনের নেতৃত্বে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর! ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞতার জয় তারুণ্যের হার ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞার জয় তারুণ্যের হার বহিষ্কার থেকে হবে নবীনগরে ইনসাফের আবিষ্কার -তাপস জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি নবীনগর পূর্বাঞ্চল ৬ ইউনিয়নের সমন্বয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের নির্বাচনী সভা অনুষ্ঠিত মুফতী আমজাদ হোসাইন আশরাফীর নির্বাচনী সভা অনুষ্ঠিত নিরাপদ ও উন্নয়ন বান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম- পীর সাহেব চরমোনাই বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল চকরিয়ায় যৌথ বাহিনী অভিযানে অস্ত্র,কার্তুজসহ যুবক আটক
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

নবীনগরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের অপসারণ না করার দাবীতে মানববন্ধন

প্রতিনিধির নাম / ৩৩০ বার
আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
oplus_2

67

নবীনগরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের অপসারণ না করার দাবীতে মানববন্ধন

মোঃ খলিলুর রহমান খলিলঃআজ ২০ অক্টোবর ২০২৪ রোজ রবিবার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ রোডে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যক্রম বহাল রাখার দাবিতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মুফতি আমজাদ হোসেন, নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দীন, নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর আজ্জম, রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মনির হোসেন, নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন, বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারুল হক, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসা, লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বড়িকান্দি ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান লাল মিয়া, বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর, বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সহ উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের ষাটজনে মতো মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারগন।

কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী আমজাদ হোসাইন আশরাফী বলেন, যদি চেয়ারম্যান-মেম্বারদের অপসারণ করা হয়, তাহলে বিগত সরকারের আমলের ১৬ বছরে যত সরকারি কর্মকর্তা- কর্মচারী নিয়োগ করা হয়েছে তাদের সবাইকে অপসারণ করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের দাবি একটাই আমাদেরকে অপসারণ না করে আমাদের মেয়াদ পর্যন্ত বহাল রেখে জনগণের সেবা করার সুযোগ দিতে হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ