শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন মিথ্যা

প্রতিনিধির নাম / ৩৯৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

একে আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি..

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জমি সংক্রান্ত জেরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হামিদুর রহমান নামের এক ভুক্তভোগী। 

বুধবার দুপুরে রাণীশংকৈল প্রেস ক্লাব সভাকক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মিথ্যা মামলায় অভিযুক্ত হামিদুর রহমান। 

এ সময় তিনি বলেন, রাণীশংকৈল উপজেলার কাদিহাট মৌজার ১০১২ নং খতিয়ানের ৯০৩২ দাগের ৩৬ শতক জমির রেকডিয় মালিক ২জন। সেই হিসেবে  প্রতি জনে ১৮ শতক জমি ভাগে পায়।  আবার সেই ১৮ শতক জমির মালিক হয়ে দাড়ায় ৬ জন। কিন্তু সেই ৬ জনের ভাগের জমি ১৮ শতক একাই দখলে নেয় কাদিহাট বটতলী এলাকার কানু মহা. এর পুত্র কফিল উদ্দিন। বাকি ওয়ারিশরা  দখলের কারণ জানতে চাইলে কফিল আমাদের নানা রকম হুমকি প্রদান করেন। এ পরিপ্রেক্ষিতে আমরা বাকি ওয়ারিশরা রাণীশংকৈল সহকারী জজ আদালত, ঠাকুরগাঁও কোর্টে  মোকাদ্দমা নং ৩৫/২৪ এ একটা মামলা দায়ের করি।যা বিচারাধীন। এমতাবস্তায় জমি জবর দখলকারী কফিল সেই জমিতে পাকা স্থাপনা নির্মানের কাজ করতে গেলে আমরা মৌখিকভাবে বাধা দেই এবং বলি যে এই জমিতে কাজ করা যাবেনা।  কারণ এই জমির মালিক আমরাও। এবং মামলা চলমান আছে। এই বলে আমরা চলে আসি। পরের দিন সেই কফিল আমাদের নানা রকম হুমকি সহ হয়রানি করার জন্য ১২ জনকে আসামি করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত রাণীশংকৈল, ঠাকুরগাঁও এ মিথ্যা মামলা দায়ের করেন। 

হামিদুর রহমান আরও বলেন,  জমি সংক্রান্ত জেরে তিনি আমাদেরকে হয়রানি এবং আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করা এমনকি জমি থেকে দূরে রাখতে “বাড়ি ভাংচুর সহ টাকা এবং স্বর্ণাল্কার চুরি”র মিথ্যা মামলায় দায়ের করেন। তদন্ত সাপেক্ষে এ মামলা থেকে আমিসহ বাকি ১১ জন মুক্তি পেতে চাই বলে আকুল আবেদন জানান তিনি। 
সংবাদ সম্মেলনে বাকি ৫ ওয়ারিশগনরা সহ ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ