শিরোনাম :
নবীনগরের শাহপুরে বিএনপির বিশাল জনসভায় জনতার ঢল। নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নবীনগরে গণ অধিকার পরিষদের মহাসমাবেশে জনতার ঢল প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ হাসান আলী খান স্মরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনরত শিক্ষক নেতাদের শোকজ ও বদলি রাণীশংকৈলে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক শিক্ষার মান উন্নয়নে আগ্রহী নরসিংদীর সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় নোয়াখালীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১ হারানো বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

হোমনার মাকসুদ অপহরণের ৬ ঘন্টা পর পুলিশের অভিযানে উদ্ধার

প্রতিনিধির নাম / ৩৭১ বার
আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

21

হোমনার মাকসুদ অপহরণের ৬ ঘন্টা পর পুলিশের অভিযানে উদ্ধার

কুমিল্লা হোমনা উপজেলা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের মো. মাকসুদ পারভেজ ঢাকায় অপহরণ হলে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে উদ্ধার ও তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতিরঝিল থানা পুলিশ। গত বুধবার (২ অক্টোবর) দুপুরে হাতিরঝিল থানার উলন মাতবর বাড়ি রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অপহরণ কারীরা হলেন মো. মারুফ হোসেন, মো. ফয়সাল ও মো. ফরহাদ হোসেন।

গত মঙ্গলবার (১ অক্টোবর) হাতিরঝিলের উলন মাতবর বাড়ি রোডে মাকসুদ পরভেজকে কতিপয় সন্ত্রাসী অপহরণ করে মুক্তিপণের দাবিতে আটক করে রাখে। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা মাকসুদের একটি মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা নগদ সাড়ে ১৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ মাকসুদকে উদ্ধার করে।

অপহরণকারীরা মাকসুদের নিকট তার মোবাইল ফোন ও মানিব্যাগ ফেরত দেয়া বাবদ ৫০ হাজার টাকা দাবি করে।

এ ঘটনায় হাতিরঝিল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ