শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও-২ আসনের ৭বারের সাবেক এমপি দবিরুল ইসলাম কারাগারে..

প্রতিনিধির নাম / ৫০১ বার
আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

ঠাকুরগাঁও-২ আসনের ৭বারের সাবেক এমপি দবিরুল ইসলাম কারাগারে..
একে আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি..
ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিশেষ আদালতের বিচারক রহিমা খাতুন ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার (২ অক্টোবর) রাত আড়াইটার দিকে সদর রুহিয়া থানার প্রয়াত আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে দবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ঠাকুরগাঁও জেলা আইজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন এ প্রতিবেদককে বলেন, আমরা তার জামিনের আবেদনের আপত্তি জানিয়েছি। তিনি সাতবারের এমপি থাকায় অনেক অন্যায় করেছেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
পরবর্তী সময়ে বাদীপক্ষের আইনজীবী রিমান্ড চাইতে পারেন।

পুলিশ জানায়, গত ৩ সেপ্টেম্বর স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু বাদী হয়ে ১০ কোটি টাকা চাঁদাবজির অভিযোগ এনে দবিরুল ইসলামকে প্রধান আসামি করে ২৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১১ সেপ্টেম্বর ঢাকার নিকুন্জ এলাকা থেকে গ্রেপ্তার হয় দবিরুল ইসলামের ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে।

দবিরুল ইসলাম ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ পর্যন্ত তিনি ঠাকুরগাঁও-২ আসনে টানা সাতবার এমপি নির্বাচিত হন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ