শিরোনাম :
বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

নোয়াখালীতে ওলামাদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম / ৫১৪ বার
আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

নোয়াখালীতে ওলামাদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

নোয়াখালীর মাইজদীতে ওলামাদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

সোমবার ( ৩০ সেপ্টেম্বর ) বিকেল ৩টায় রশিদ কলোনীতে নোয়াখালী জেলা বিএনপির অস্থায়ী কার্যালায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

কেন্দ্রীয় ওলামাদলের সদস্য মাওলানা আবু ছাফার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, কেন্দ্রীয় ওলামাদলের অন্যতম সদস্য, সাবেক নোয়াখালী জেলা ছাত্রদল নেতা হাফেজ মাওলানা ফারুক আল ফাহাদ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপি’র সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এ্যাডঃ আবদুর রহমান, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপি’র সদস্য এ্যাডঃ শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সলিম উল্লাহ বাহার হিরন, সাধারণ সম্পাদক ভিপি জসিম, জেলা কৃষকদলের সদস্য সচিব জিএস হারুন।

আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান তার বক্তব্যে বলেন ” ওলামায়ে কেরাম ও এখন স্বাধীন। আপনারা এখন নির্ভয়ে কথা বলবেন। আওয়ামী শাসনামলে নির্যাতিত আলেমদের তালিকা করে তাদের বিশেষ সহযোগিতার আওতায় আনা হবে। আপনারা ওলামায়ে কেরাম আমাদের ভুলভ্রান্তি হলে আপনারা ধরিয়ে দিবেন। আমাদের সবাই কে আমলের দিক থেকে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ