শিরোনাম :
একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

৬২ পিছ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ দুজন আটক

প্রতিনিধির নাম / ৪৮০ বার
আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

৬২ পিছ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ দুজন আটক

তানভীর ইসলাম আলিফ
কুমিল্লা (হোমনা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় থানা পুলিশের যৌথ অভিযানে দুই মাদক কারবারি কে আটক করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মিশ্বিকারী গ্রামে অভিযান পরিচালনা করে তাদের কে আটক করা হয়।

আটকের পর তাদের তল্লাশি করে ৬২ পিছ ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশত দশ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মিশ্বিকারী গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. মোখলেছ বাবুর্চি (৪৫) ও কারারকান্দি দক্ষিণ পাড়া সরকার বাড়ীর মৃত রিয়াজুল হকের ছেলে মো. ইমরান হোসেন (২২)।

এরপর তাদের দেয়া তথ্য অনুযায়ী ঘটনায় জড়িত অপর মাদক কারবারির ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিশ্বিকারী গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. উজ্জলের বাড়ীতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝে উজ্জল পালিয়ে যায়। এসময় তার শয়নকক্ষ থেকে ৩টি রামদা, ১টি লম্বা ছেনি, ২টি চাইনিজ কুড়াল, ২টি লোহার দামা, ১টি স্টিলের চাপাতি, ১টি ছোরা, ১টি মাছ মার্কা টিপছোরা ও ১টি কাঠে লাঠি ও মাদক বিক্রির এক লাখ সাতষট্টি হাজার পাঁচশত দশ টাকা জব্দ করেন।

এছাড়াও আটককৃতদের দেহ তল্লাশি করে ৬২পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। হোমনা থানার এসআই মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করবেন থানার এসআই মঞ্জুর হোসেন। আটককৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ