শিরোনাম :
তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে গুম হওয়া আরিফ কে ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম / ৪৪৯ বার
আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে গুম হওয়া আরিফ কে ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ধুলাউড়ি হাট হতে ২০১৭ সালের প্রহেলা জুলাই গুম হওয়া আরিফ কে ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টায় গুম হওয়া আরিফুল এর স্ত্রী মোসাঃ মাজেরা বেগম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে জেলা প্রশাসকের কাছে স্বামী কে জীবিত অবস্থায় ফিরে পেতে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক মোঃ তবিউল ইসলাম তারিফ,দেবীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ, আরিফুল এর ছোট ভাই সোহেল রানা,চাচা জালাল উদ্দীন, বড় ভাই বিপলব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্মারকলিপিতে উল্লেখ করেন আরিফুল কে গত ২০১৭ সালের জুলাই মাসের ১ তারিখ আনুমানিক দুপুর আড়াই টার সময় কোচিং চলাকালীন সময়ে আরিফুলকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে জোর পূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে জিডি করার জন্য বার বার থানায় গেলেও অভিযোগ নেওয়া হয়নি এমনকি আমাদেরও গুম করার জন্য হুমকি প্রদান করে। জেলা প্রশাসকের মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে স্বামী আরিফুল কে জীবিত ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে স্মারকলিপিতে অনুরোধ জানান

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ