শিরোনাম :
বিএনপি নেতা আমিনুল স্বপনের নেতৃত্বে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর! ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞতার জয় তারুণ্যের হার ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞার জয় তারুণ্যের হার বহিষ্কার থেকে হবে নবীনগরে ইনসাফের আবিষ্কার -তাপস জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি নবীনগর পূর্বাঞ্চল ৬ ইউনিয়নের সমন্বয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের নির্বাচনী সভা অনুষ্ঠিত মুফতী আমজাদ হোসাইন আশরাফীর নির্বাচনী সভা অনুষ্ঠিত নিরাপদ ও উন্নয়ন বান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম- পীর সাহেব চরমোনাই বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল চকরিয়ায় যৌথ বাহিনী অভিযানে অস্ত্র,কার্তুজসহ যুবক আটক
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

জাবিতে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

প্রতিনিধির নাম / ৬৫৯ বার
আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

190

জাবিতে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

মোঃ মনির মন্ডল সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান রায়হানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলার জয়দেবপুর থানার হোতাপাড়া এলাকায় ফুফুর বাড়ি থেকে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান রায়হান গাজীপুরের দক্ষিণ সালনা এলাকার বাসিন্দা। তিনি জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে থাকতেন।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই শিক্ষার্থীকে গাজীপুরে তার ফুফুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শামীম হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি। তাকে সাত দিনের রিমান্ডে চাওয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

জানা যায়, বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটকসংলগ্ন একটি দোকানে অবস্থান করছিলেন শামীম। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে গিয়ে তাকে গণধোলাই দেন। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম উপস্থিত হয়। একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের সহায়তায় তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নিয়ে আসা হয়। সেখানেও উত্তেজিত শিক্ষার্থীরা তাকে আবারও গণধোলাই দেন। পরে তাকে আহত অবস্থায় আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এরপরে পুলিশ চিকিৎসার জন্য সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়।

শামীম হত্যার ঘটনায় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিপুটি রেজিস্টার (নিরাপত্তা) সুদীপ্ত শাহিন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৮ জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নাম উল্লেখ করে ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। মূলত এরপর থেকেই এজাহারভুক্ত আসামিরা পলাতক।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ