শিরোনাম :
শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু সেনবাগে ফায়েম হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেপ্তার একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

গাজীপুরে শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে ও পদোন্নতি-পদায়নের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম / ৪৮৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুরে শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে ও পদোন্নতি-পদায়নের দাবিতে মানববন্ধন

সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধি:

ঢাকা শিক্ষাভবনে সেসিপ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে ও সরকারি মাধ্যমিক বিভাগের বিভিন্ন শুন্য পদে দ্রুত পদোন্নতি/পদায়নের দাবিতে রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা এই মানববন্ধন করেছে। ১৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সিনিয়র শিক্ষক সাইয়েদ আমিনুল এহসানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আবু জাফর মুহাম্মদ ছালেহ, আসাদুজ্জামান, আব্দুল মতিন মিয়া, নাছরিন আঞ্জুমান রুনী, রায়হান উদ্দিন, জসিম উদ্দিন ও মোঃ রুবেল মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা ঢাকা শিক্ষাভবনে শিক্ষকের উপর হামলাকারীর শাস্তি দাবি করেন যাতে অনুরুপ ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি মাধ্যমিক বিভাগের বিভিন্ন শুন্যপদে সহকারি শিক্ষক, সিনিয়র শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী প্রধান শিক্ষক, সহকারী জেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন সমমান পদে দ্রুত পদোন্নতি/পদায়নের দাবি জানান। মানববন্ধনে রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন মিয়া একাত্মতা প্রকাশ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ