শিরোনাম :
একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম / ৪১০ বার
আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম ও শিক্ষার উপর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১২ রবিউল আউয়াল উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম ও শিক্ষার ওপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক আব্দুস সামাদ। তিনি বলেন নবী করিম (সা.) এর জীবনাদর্শ আমাদের মেনে চলতে হবে। আমরা যদি মেনে চলি তাহলে ঘুষ-দুর্নীতি কখনই স্থান পাবে না। বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে চেতনা তা ধারণ করে ঘুষ দুর্নীতি শোষণমুক্ত বাংলাদেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) নূরুজ্জামন, ইসলামিক ফাউন্ডেশনের উপরিচালক গোলাম মোস্তফা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কে.এম. কাওছার হোসেন, জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মুখতার আলীসহ অন্যরা। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ