শিরোনাম :
একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

গাজীপুরের কালিগঞ্জে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত -৫ ও আহত -১

প্রতিনিধির নাম / ৫২১ বার
আপডেট : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুরের কালিগঞ্জে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত -৫ ও আহত -১

সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিগঞ্জের দেওপাড়ায় টংঙ্গী টু পাঁচদোনা বাইপাস রাস্তায় ১৪ সেপ্টেম্বর রাত ১১ টার সময় কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে এতে ঘটনাস্থলে একই পরিবারের তিনজন সহ পাঁচজন নিহত হন এবং সিএনজি অটোরিক্সার ড্রাইভার গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

এই দূর্ঘটনায়
নিহতর স্বজনদের ও স্থানীয়দেন নিকট থেকে জানা যায়, সিএনজি অটো রিক্সা চালক তমিজ উদ্দিন (৪০) পিতা:জনাব আলী, গ্রাম ফুলদি, থানা কালিগঞ্জ, টঙ্গী থেকে পাঁচদোনা যাওয়ার সময় কালিগঞ্জ দেওপাড়া বাইপাস রাস্তায় আসার পর বিপরীত দিক থেকে আসা কালীগঞ্জে অবস্থিত আর,এফ,এল কোম্পানির, ঢাকা মেট্রো -উ ১২ -৪০ ৭৭ সৌদিয়া পরিবহন এর একটি কাভার্ডভ্যান অটোরিক্সার ধাক্কাদিলে এ দূর্ঘটনাটি ঘটে বলে জানান। এবং ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটির চালক পালিয়ে যায়। ঘটনাস্থলে অটো রিক্সাটি ছিন্ন ভিন্ন হয়ে যায়।

অটো রিকশায় থাকা নিহত যাত্রীরা হলেন,
নরসিংদী জেলার শিবপুর থানার বাসার ইউনিয়নের আকরাসাল গ্রামের মোহাম্মদ আলী (৪৫)পিতা; আব্দুর রহমান এবং তার মাতা রাবেয়া বেগম(৬০) ও ছেলে আমানউল্লাহ ( ৬)সহ আরও যারা নিহত হন তারা হল,
মাধবদীর বার্জার ফসরুক লিমিটেড এর অপারেটার অমল কর্মকার (৩৫), নরসিংদী জেলার ভেলানগর কাদের মোল্লা আদুরী গার্মেন্টসের কর্মরত সাতক্ষীরা জেলার নাজমুল (২৭) নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম ও কালিগঞ্জ থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পাঁচ জনের মরদেহ কালিগঞ্জ থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন বলেন ঘটনায় খবর পাওয়ার সাথে সাথে আমি থানা থেকে একজন এস, আই, এর সাথে পুলিশ ফোর্স পাঠাই। তারা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেন এবং রাস্তার যানজট কিলার করে গাড়ি চলাচলের ব্যবস্থা করেন। নিহত হওয়া ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। তাদের পরিবার ও আত্মীয়-স্বজন থানা এসেছে আইনি ব্যবস্থা শেষ করে তাদের পরিবারের কাছে লাস হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ