শিরোনাম :
একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

গাজীপুরে শাহ সুফি ফসি পাগলার মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রতিনিধির নাম / ৫৩৮ বার
আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুরে শাহ সুফি ফসি পাগলার মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগ

সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধি:

ঢাকা-ময়মনসিংহ রোডে অবস্থিত গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় অবস্থিত ফসিহ উদ্দিন পাগলার মাজার (ফসি পাগলার মাজার) শুক্রবার ১৩ ই সেপ্টেম্বর জুম্মার নামাজের পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।

জানাযায় ধর্মের নামে এ মাজারে চলতো ভন্ডামি। সপ্তাহের বৃহস্পতিবার ও রবিবার মাজার এলাকায় দুই দিন মেলার নামে চলতো নারী-পুরুষের নৃত্য। গাঁজার জমজমাট আসর।এলাকাবাসী সূত্রে আরো জানাযায়,প্রায় চল্লিশ বছর আগে এ মাজার প্রতিষ্ঠা হয়। ফসিহ উদ্দিন পাগলা নামে একজন বয়োবৃদ্ধ লোক অর্ধ উলঙ্গ হয়ে রাস্তার পাশেই দাঁড়িয়ে থাকতো। ছোট্ট একটি কুটিরে গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় রাস্তার ধারেই ছিল তার বসবাস। পোড়াবাড়ি এলাকায় প্রতিষ্ঠিত এ মাজারে দেশের বিভিন্ন স্থান থেকে তার ভক্তরা কবুতর, ছাগল ,মুরগি এমনকি গরু এনে জবাই করে রান্না করে খাবারের আয়োজন করতো। এসব রান্নাবান্না করত তাদের কোন না কোন মানত হিসাবে। ভক্তরা মাজার এলাকায় দিন ও রাতভর গাজা সেবন, বসাতো গানের আসর ও মজমা।এ সময় কয়েকজন এলাকাবাসী জানায় মাজারে রাত যত গভীর হতো গাজার আসর বসতো তাদের মাইকের আওয়াজে সৃষ্টি হতো বিরক্তিকর পরিবেশ।এলাকাবাসী আরো বলেন, ভন্ডদের আস্তানা ভেঙে দেওয়ায় আমরা খুশি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ